ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
৩১ ডিসেম্বর নয়, কালই আসুন: শেখ হাসিনাকে বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদবক: বিগত সরকার দেশের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, ‘লুটপাটের টাকা খাওয়ার দিন শেষ। এখন বাংলাদেশে এলে শেখ হাসিনার বিচার হবে। শেখ হাসিনাসহ বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে বিচার করা হবে।’
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে ব্যাপক লুটপাট হয়েছে এবং সেই অর্থ ভোগ করার সময় শেষ হয়ে গেছে। ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা বলা হলেও এ ধরনের বক্তব্যের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
শেখ হাসিনাকে উদ্দেশ করে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আপনি ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুইটি হাতকড়া থাকবে।’
তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের বিচার বাংলাদেশের মাটিতেই হবে।
মন্ত্রী জানান, শেখ হাসিনাসহ দেশ ছেড়ে পালিয়ে থাকা ব্যক্তিদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দিতে প্রতিবেশী দেশের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ন করা এবং জনগণের অর্থ লুটের অভিযোগগুলোর সুষ্ঠু বিচারের মাধ্যমে সমাধান করতে চায় সরকার বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট