ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ওজন কমানো নিয়ে মুখ খুললেন সালমান খান
বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। একটি ভাইরাল ভিডিওতে তাকে আগের তুলনায় অনেকটাই রোগা ও ক্লান্ত দেখানোর পর অনেকেই ধারণা করেছিলেন, তিনি হয়তো অসুস্থ। তবে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে অভিনেতা নিজেই জানিয়েছেন, তিনি অসুস্থ নন; বরং পরিকল্পিতভাবেই ওজন কমিয়েছেন।
সম্প্রতি ভাই সোহেল খানের সঙ্গে এক আলাপচারিতায় নিজের ফিটনেস নিয়ে কথা বলেন সালমান। এ সময় সোহেল জানান, তিনি ১২ কেজি ওজন কমিয়েছেন। জবাবে সালমান বলেন, ‘আমি ১৬ কেজি ওজন কমিয়েছি।’
অভিনেতার ভাষ্য, এটি কোনো অসুস্থতার ফল নয়। দীর্ঘদিন ধরেই তিনি নিয়মিত শরীরচর্চা এবং কঠোর ডায়েট অনুসরণ করছেন। সামনে একাধিক সিনেমার কাজ থাকায় নিজেকে আরও ফিট করে তুলতেই এই ওজন কমিয়েছেন। এমনকি এখনও আরও কিছুটা ওজন কমানোর পরিকল্পনা রয়েছে তার।
কয়েকদিন আগে মুম্বাইয়ের ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’র একটি অনুষ্ঠানে অংশ নেন সালমান খান। সেখানে সংস্থার নতুন ‘ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার’-এর উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠান শেষে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা।
ভিডিওতে সালমান খানকে কিছুটা ক্লান্ত এবং আগের তুলনায় অনেকটাই রোগা দেখায়। এরপরই ভক্তদের একাংশ তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার সুস্থতা কামনা করে লেখেন, নব্বইয়ের দশকের সেই সুদর্শন নায়ককে এমন অবস্থায় দেখে তারা চিন্তিত।
তবে ভক্তদের সেই উদ্বেগ দূর করতে প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন সালমান। পরে স্পষ্ট ভাষায় জানান, তার ওজন কমার পেছনে কোনো অসুস্থতা নয়, বরং রয়েছে কঠোর অনুশীলন এবং নতুন কাজের প্রস্তুতি।
সব মিলিয়ে ভক্তদের জন্য স্বস্তির খবরই দিয়েছেন বলিউডের ‘ভাইজান’। তিনি সুস্থ আছেন এবং আগের মতোই নতুন সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর