ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

জেনে নিন এআই দিয়ে আয় করার সহজ উপায়

২০২৬ আগস্ট ০২ ১১:৩৬:৩৭

জেনে নিন এআই দিয়ে আয় করার সহজ উপায়

ডুয়া ডেস্ক: একসময় ফ্রিল্যান্সিং বা কনটেন্ট ক্রিয়েশনের কাজ শিখতে দীর্ঘ সময় লাগত। তবে এখন বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সহায়তায় তুলনামূলক কম সময়েই আন্তর্জাতিক মানের কাজ করা সম্ভব, যদি প্রয়োজনীয় দক্ষতা থাকে। বিশেষজ্ঞদের মতে, চ্যাটজিপিটি বা ক্যানভার মতো টুল ব্যবহার করে শিক্ষার্থীরা ঘরে বসেই প্রতি মাসে ভালো অঙ্কের আয় করতে পারেন।

লেখালেখিতে এআইয়ের ব্যবহার

এআইকে কাজে লাগিয়ে আয়ের অন্যতম বড় ক্ষেত্র কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন। চ্যাটজিপিটি বা ক্লডের মতো টুল ব্যবহার করে দেশি-বিদেশি ব্লগ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট এবং এসইও–বান্ধব নিবন্ধ তৈরি করা যায়। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে এ ধরনের কাজের ব্যাপক চাহিদা রয়েছে।

ডিজাইন ও গেম ডেভেলপমেন্ট

ডিজাইনে আগ্রহীরা ক্যানভা ব্যবহার করে লোগো, টি-শার্ট ডিজাইন কিংবা ডিজিটাল আর্ট তৈরি করে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রি করতে পারেন। ক্যানভার এআই সুবিধা ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করেও আয় করা সম্ভব। এ দক্ষতার মাধ্যমে স্থানীয় বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান বা স্টার্টআপে খণ্ডকালীন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবেও কাজের সুযোগ রয়েছে।

অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে কোডিং বা প্রোগ্রামিংয়ে গভীর দক্ষতা ছাড়াও গেম ডেভেলপমেন্ট অনেক সহজ হয়েছে। চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহার করে গেমের গল্প, গেমপ্লে মেকানিকস এবং ইউনিটি বা আনরিয়েল ইঞ্জিনের প্রয়োজনীয় কোড বা স্ক্রিপ্ট দ্রুত তৈরি করা যায়। এরপর গেমটি গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে প্রকাশ করে বিজ্ঞাপন কিংবা ইন-অ্যাপ পারচেজের মাধ্যমে নিয়মিত আয় করা সম্ভব।

এ ছাড়া এআই-জেনারেটেড ডিজাইন বিভিন্ন গেম ডেভেলপমেন্ট মার্কেটপ্লেসে ডিজিটাল পণ্য হিসেবে বিক্রি করেও আয় করা যায়। হাইপার-ক্যাজুয়াল গেম তৈরির চাহিদাও আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং বাজারে রয়েছে। এআই মিউজিক জেনারেটর দিয়ে ব্যাকগ্রাউন্ড সাউন্ডট্র্যাক তৈরি এবং এআই কোডিং অ্যাসিস্ট্যান্টের সহায়তায় দ্রুত এসব গেম তৈরি করে বিদেশি ক্লায়েন্টদের কাছেও বিক্রি করা সম্ভব।

ভিডিও সম্পাদনা ও প্রযুক্তিনির্ভর কাজ

তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে ভাষাবিজ্ঞান, কোডিং ও ভিডিও সম্পাদনার ক্ষেত্রেও এআই নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। যাঁরা পেশাদার ভিডিও এডিটিং জানেন না, তাঁরাও ইনভিডিওর মতো এআই টুল ব্যবহার করে স্ক্রিপ্ট থেকে আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারেন।

এ ছাড়া ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি) সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ডেটা লেবেলিং ও এআই ট্রেনার হিসেবে খণ্ডকালীন কাজের সুযোগ দিচ্ছে। প্রোগ্রামিংয়ে আগ্রহীরা গিটহাব কোপাইলট ব্যবহার করে দ্রুত কোড লেখা ও বাগ সংশোধনের কাজ সম্পন্ন করে ফ্রিল্যান্সিং প্রকল্পে যুক্ত হতে পারেন।

গবেষণা সহায়তায় নতুন সুযোগ

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে গবেষণা সহকারী বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টদেরও উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। চ্যাটজিপিটি বা ক্লড ব্যবহার করে জটিল বিষয়ের লিটারেচার রিভিউ প্রস্তুত, দীর্ঘ নিবন্ধ সংক্ষেপ করা এবং প্রয়োজনীয় রেফারেন্স সাজানোর কাজ দ্রুত করা সম্ভব।

ফাইভার বা আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে বিদেশি গবেষক, অধ্যাপক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব কাজে সহায়তা করে শিক্ষার্থীরা প্রতি প্রকল্পে ভালো অঙ্কের পারিশ্রমিক অর্জন করতে পারেন।

এআই দিয়ে ইংরেজি শেখানোর সুযোগ

বিশ্বব্যাপী ইংরেজি শেখার চাহিদা বাড়ছে। চ্যাটজিপিটি বা বিশেষায়িত এআই টিউটরিং টুল ব্যবহার করে সহজেই লেসন প্ল্যান, কুইজ এবং স্পোকেন ইংলিশের সিলেবাস তৈরি করা যায়।

এই এআই-ভিত্তিক কনটেন্ট কাজে লাগিয়ে নিজস্ব অনলাইন ব্যাচ পরিচালনা, সামাজিক যোগাযোগমাধ্যমে ইংরেজি শেখানোর ভিডিও তৈরি করে মনিটাইজ করা অথবা আন্তর্জাতিক টিউটরিং প্ল্যাটফর্মে ভাষা প্রশিক্ষক হিসেবে যুক্ত হয়ে ঘরে বসেই সম্মানজনক আয় করা সম্ভব।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সর্বশেষ মূল্য সমন্বয়ের পর রোববার (২ আগস্ট) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন... বিস্তারিত