ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
১৪ মাস পর যমুনায় ফের সার উৎপাদন শুরু
ডুয়া নিউজ : দীর্ঘ প্রায় ১৪ মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত তারাকান্দি যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে সার উৎপাদন শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ।কারখানার উপ প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘২০২৪ সালে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কম্পানিতে সার উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেয় বিসিআইসি। এজন্য সেখানে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে যমুনা সার কারখানায় গত বছরের ১৫ জানুয়ারি থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশর কম্পানি। এরপর থেকেই যমুনায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।’
প্রকৌশলী ফজলুল হক বলেন, ‘চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশর কম্পানি। দীর্ঘদিন বন্ধ থাকা কারখানার যন্ত্রাংশ মেরামত ও এম্যোনিয়াম প্ল্যান্ট চালু করে রবিবার সন্ধ্যা থেকে ইউরিয়া উৎপাদন শুরু করা হয়।’
এদিকে দীর্ঘদিন পর কারখানা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, ডিলার ও স্থানীয় এলাকাবাসী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক