ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
আলজেরিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত এবং আরও ৩৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সিদ্দিক আইত মেসাউদেন।
শুক্রবার (৩১ জুলাই) উপকূলীয় শহর বুমেরদেসের কাছে এ দুর্ঘটনা ঘটে। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
কর্তৃপক্ষের ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি আলজেরিয়ার অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, বাসটি খাদে কাত হয়ে পড়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী রিয়াদ ফেরকিউই জানান, সড়কের একটি বিপজ্জনক বাঁক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে থাকতে পারে। আরেক প্রত্যক্ষদর্শী বিলাল বেনসালেম বলেন, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তিনি কয়েকজন আহত যাত্রীকে খাদ থেকে বের করে আনেন।
তার ভাষ্য, ঘটনাস্থলে কয়েকজনকে মৃত অবস্থায় এবং অনেককে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। কয়েকজনের শরীরের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বহু যাত্রী মারাত্মক আঘাত পান।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)