ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
যুদ্ধবিরতি বাস্তবায়ন ইসরাইলের ওপর নির্ভর: হামাস
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করছে প্রথম ধাপের শর্তগুলো ইসরাইলের পূর্ণাঙ্গভাবে মেনে চলার ওপর। এর মধ্যে রয়েছে গাজা থেকে দখলদার ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং সব ধরনের সামরিক হামলা বন্ধ করা।
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস জানায়, চুক্তিতে সম্মত বিষয়গুলোর বাস্তবায়ন এবং এ জন্য একটি সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে দখলদার বাহিনীর হত্যাযজ্ঞ বন্ধের প্রতিশ্রুতি প্রধান ও অপরিহার্য পূর্বশর্ত।
বিবৃতিতে গোষ্ঠীটি আরও জানায়, যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ এগিয়ে নিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করা প্রয়োজন। এর মধ্যে রয়েছে গাজার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি জাতীয় প্রশাসনিক কমিটি গঠন, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন এবং ইসরাইল-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে বিলুপ্ত করা।
হামাসের ভাষ্য অনুযায়ী, চুক্তির পরবর্তী কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এসব বিষয়ে অগ্রগতি প্রয়োজন। সংগঠনটি মনে করছে, প্রথম ধাপের প্রতিশ্রুতিগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলেই দ্বিতীয় ধাপের প্রক্রিয়া কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী