ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
গাড়ির মালিক-চালকদের খরচ কমাবে হুদহুদ
ডুয়া ডেস্ক: গাড়ির ছোটখাটো যান্ত্রিক সমস্যা বড় আকার ধারণ করার আগেই তা শনাক্ত করে চালককে সতর্ক করতে তৈরি করা হয়েছে নতুন স্মার্টফোন অ্যাপ ‘হুদহুদ’। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর এ অ্যাপের মাধ্যমে গাড়ির স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ চালনা, জরুরি সহায়তা ও বিভিন্ন তথ্য এক প্ল্যাটফর্মেই পাওয়া যাবে।
গাড়ির ক্ষুদ্র ত্রুটি সময়মতো শনাক্ত না হলে তা পরবর্তীতে বড় ধরনের যান্ত্রিক জটিলতা কিংবা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। এমন পরিস্থিতি এড়াতে নতুন এআই-ভিত্তিক মোবাইল অ্যাপ ‘হুদহুদ’ চালু করেছেন এর নির্মাতা আবুল হাসনাত সোহেল।
নির্মাতার তথ্য অনুযায়ী, ইএলএম৩২৭ ব্লুটুথ ওবিডি ডিভাইসের মাধ্যমে অ্যাপটি গাড়ির তাৎক্ষণিক স্বাস্থ্য পরীক্ষা করতে পারে। ফলে ইঞ্জিনের অভ্যন্তরীণ তরলের তাপমাত্রা, জ্বালানি সমন্বয়, ব্যাটারির ভোল্টেজ এবং ইঞ্জিনসংক্রান্ত বিভিন্ন ত্রুটির তথ্য সরাসরি স্মার্টফোনে দেখা যায়।
অ্যাপটির অন্যতম সুবিধা হলো স্বয়ংক্রিয় ত্রুটিনির্ণয় ও আগাম সতর্কবার্তা। গাড়ির ইঞ্জিনে সম্ভাব্য সমস্যা দেখা দিলে চালককে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেয় অ্যাপটি। এতে দ্রুত নিকটস্থ গ্যারেজে গিয়ে সমস্যার সমাধান করা সম্ভব হয় এবং বড় ধরনের দুর্ঘটনা বা অতিরিক্ত খরচের ঝুঁকি কমে।
নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করতেও রয়েছে বিশেষ সুবিধা। নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে অ্যাপটি ভয়েস অ্যালার্ট দেয়। পাশাপাশি ভ্রমণ শেষে ইকো-স্কোর, মোট দূরত্ব, গড় গতি এবং সম্ভাব্য জ্বালানি ব্যয়ের তথ্যও প্রদর্শন করে।
জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য অ্যাপটিতে জরুরি সেবা ব্যবহারের সুযোগ রয়েছে। একই সঙ্গে গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণের তথ্য, ডিজিটাল পরিচয়পত্র এবং প্রয়োজনীয় নথিও সংরক্ষণ করা যায়।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী ব্যবহারের মাধ্যমে কণ্ঠ নির্দেশে গুগল ম্যাপসে গন্তব্য নির্ধারণ এবং গাড়ির সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণের সুবিধাও রয়েছে।
এ ছাড়া নামাজের ওয়াক্তের সতর্কবার্তা, কিবলার দিকনির্দেশনা এবং এক ট্যাপে নিকটস্থ পেট্রলপাম্প, গাড়ি মেরামতের কেন্দ্র, মসজিদ, হাসপাতাল ও পুলিশ স্টেশনের অবস্থান জানার সুবিধাও যুক্ত করা হয়েছে।
অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে উপলব্ধ। আগ্রহীরা সেখান থেকে এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
নতুন এই এআইভিত্তিক অ্যাপটি গাড়ির নিরাপদ ব্যবহার, নিয়মিত পর্যবেক্ষণ এবং জরুরি সহায়তা নিশ্চিত করতে চালকদের জন্য একটি কার্যকর ডিজিটাল সমাধান হিসেবে কাজ করতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি