ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রূপায়ন গ্রুপে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
ডুয়া ডেস্ক: রূপায়ন গ্রুপ ‘হেড অব মার্কেটিং’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৬ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম রূপায়ন গ্রুপ। নিয়োগ দেওয়া হবে হেড অব মার্কেটিং পদে। পদসংখ্যা একটি। এটি একটি বেসরকারি, পূর্ণকালীন (ফুলটাইম) চাকরি এবং কর্মস্থল হবে অফিসভিত্তিক।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরুর তারিখ ২৬ জুলাই ২০২৬ এবং আবেদনের শেষ সময় ২৫ আগস্ট ২০২৬। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
এই পদের জন্য আবেদনকারীদের মার্কেটিং বিষয়ে বিবিএ, এমবিএ অথবা এম.কম ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্র্যান্ড মার্কেটিং ও ক্যাম্পেইন ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স কমপক্ষে ৩৮ বছর হতে হবে। কর্মস্থল হবে ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরে।
বেতন আলোচনা সাপেক্ষে আকর্ষণীয়। এ ছাড়া টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা