ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইরানে হামলা আপাতত স্থগিতের নির্দেশ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাতে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, টানা ১৩ দিন ধরে চলা হামলা আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে যেতে পারে। সেই উদ্বেগ থেকেই আপাতত হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পরই ইরানে হামলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, অ্যাক্সিওস দুইজন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, এই সিদ্ধান্ত কেবল সাময়িক বিরতি, নাকি দীর্ঘমেয়াদে হামলা বন্ধ থাকবে—তা এখনো স্পষ্ট নয়। তবে আপাতত যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলা চালাচ্ছে না।
অ্যাক্সিওস আরও বলেছে, ট্রাম্পের এ সিদ্ধান্ত একদিকে কূটনৈতিক উদ্যোগের জন্য অতিরিক্ত সময় ও সুযোগ সৃষ্টি করতে পারে। অন্যদিকে, বড় ধরনের সামরিক অভিযান আপাতত বন্ধ থাকাকে যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত সফলতা হিসেবেও দেখা হচ্ছে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রয়োজন হলে পুনরায় বড় পরিসরে সামরিক অভিযান শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইতোমধ্যে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত করে রেখেছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ