ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
ঢাকা-গাজীপুর রুটে ৪ জোড়া কমিউটার ট্রেন চালু
ডুয়া নিউজ: ঢাকা-জয়দেবপুর-ঢাকার পথে নতুন চার জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে, যা যাত্রীদের জন্য ঢাকায় যাওয়া এবং গাজীপুরে ফিরে আসার ক্ষেত্রে সুবিধা প্রদান করবে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে জয়দেবপুর রেলস্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আনুষ্ঠানিকভাবে এসব ট্রেন উদ্বোধন করেন।
গাজীপুরের বাসিন্দারা নতুন ট্রেন চালুর ফলে উচ্ছ্বসিত হয়ে বলেন, এর ফলে ঢাকা ও গাজীপুরের মধ্যে যোগাযোগ আরও সহজতর হবে। রেল উপদেষ্টা জানান, স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি ২৬ মার্চ উপলক্ষে ঢাকা-নরসিংদী এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও আরও কমিউটার ট্রেন চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেন।
পরে, তিনি মেট্রোরেলের আদলে তৈরি কমিউটার ট্রেনে করে জয়দেবপুর থেকে ধীরাশ্রম স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন।
নতুন ট্রেনগুলোর মধ্যে রয়েছে: তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩, তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, ২, ৩, ৪।
সূচি অনুযায়ী, তুরাগ কমিউটার শুক্রবার এবং জয়দেবপুর কমিউটার শনিবার বন্ধ থাকবে।
তুরাগ কমিউটার-২ জয়দেবপুর থেকে ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং এটি তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রমে থামবে। তুরাগ কমিউটার-৪ ট্রেনটি রাত সোয়া ১২টায় জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
জয়দেবপুর কমিউটার-২ ও ৪ যথাক্রমে সকাল ৭টা ১০ মিনিট এবং দুপুর সাড়ে ১২টায় ঢাকা ছাড়বে। এ ট্রেনগুলোও শেষে তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর ও টঙ্গীতে থামবে।
ট্রেনের সময়সূচি অনুযায়ী, তুরাগ ও জয়দেবপুর কমিউটারের যাত্রা সময় ও থামার স্থানগুলো যাত্রীদের যাতায়াতকে আরও সহজ ও সুবিধাজনক করতে সহায়তা করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- মানিক পশারীর জানাজা-দাফনে বাধা নিয়ে যা বললেন মাসুদ সাঈদী
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী