ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইরানকে বড় মূল্য দিতে হবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধের বিপক্ষে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ নয়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মার্কিন হামলার তীব্রতা অব্যাহত থাকবে এবং এ জন্য ইরানকে বড় মূল্য দিতে হবে।
যুদ্ধক্ষেত্রে মার্কিন সেনাদের প্রাণহানি বাড়ার পরও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের জনপ্রিয়তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে ট্রাম্প বলেন, মার্কিন জনগণ এ যুদ্ধের বিরোধিতা করছে না।
তিনি আরও দাবি করেন, একটি নতুন জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের মানুষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন হলেও যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়নি। তবে তিনি কোন জরিপের কথা উল্লেখ করছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি।
অন্যদিকে পরিসংখ্যান ও বিভিন্ন মতামত জরিপে ভিন্ন চিত্র উঠে এসেছে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইসলামিক রিপাবলিক অব ইরানের ওপর এই অনাকাঙ্ক্ষিত হামলার পর থেকেই মার্কিন জনগণের মধ্যে যুদ্ধবিরোধী অসন্তোষ ক্রমাগত বাড়ছে বলে বিভিন্ন জরিপে উল্লেখ করা হয়েছে।
তবে এসব জরিপের চিত্রের বিপরীতে ট্রাম্প জোর দিয়ে বলেন, চলমান হামলায় ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের এই আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ