ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিশ্ব মস্তিষ্ক দিবস: মস্তিষ্ক সম্পর্কে ১০টি চমকপ্রদ তথ্য
নিজস্ব প্রতিবেদক: আজ ২২ জুলাই বিশ্ব মস্তিষ্ক দিবস। ২০১৪ সালে বিশ্ব স্নায়ুরোগ বিশেষজ্ঞদের সংগঠন ওয়ার্ল্ড ফেডারেশন অব নিউরোলজি (ডব্লিউএফএন) দিবসটির সূচনা করে। এর উদ্দেশ্য হলো মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিভিন্ন রোগ সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরা এবং গবেষণা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো। এবারের প্রতিপাদ্য ‘ব্রেইন হেলথ: অ্যাকসেস ফর অল’, অর্থাৎ সবার জন্য মস্তিষ্কের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
মানবদেহের সবচেয়ে জটিল অঙ্গগুলোর একটি হলো মস্তিষ্ক। এটি নিয়ে মানুষের মধ্যে নানা প্রচলিত ধারণা থাকলেও আধুনিক বিজ্ঞান অনেক ভুল ধারণার অবসান ঘটিয়েছে। বিশ্ব মস্তিষ্ক দিবস উপলক্ষে জেনে নেওয়া যাক মস্তিষ্ক সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ বৈজ্ঞানিক তথ্য।
১. মস্তিষ্কের ৬০ শতাংশই চর্বি
মানবদেহের সবচেয়ে চর্বিযুক্ত অঙ্গ হলো মস্তিষ্ক। তবে এই চর্বি ক্ষতিকর নয়; বরং স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২. ২৫ বছর পর্যন্ত মস্তিষ্কের বিকাশ চলতে থাকে
মস্তিষ্কের সামনের অংশ, যা পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ ও যুক্তিবোধ নিয়ন্ত্রণ করে, সাধারণত ২৫ বছর বয়স পর্যন্ত পরিপূর্ণভাবে বিকশিত হয়।
৩. মস্তিষ্কের স্মৃতিধারণ ক্ষমতা প্রায় সীমাহীন
মানুষের মস্তিষ্কে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন রয়েছে। এসব নিউরনের মধ্যে অসংখ্য সিন্যাপস তৈরি হয়, যা বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ ও শেখার সক্ষমতা তৈরি করে।
৪. স্নায়বিক সংকেত ঘণ্টায় ৫৬০ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে
একটি নিউরন সক্রিয় হলে বৈদ্যুতিক সংকেত অত্যন্ত দ্রুতগতিতে এক কোষ থেকে অন্য কোষে পৌঁছে যায়।
৫. মেরুদণ্ড মস্তিষ্কের প্রধান যোগাযোগ সেতু
মস্তিষ্ক শরীরের বিভিন্ন অংশে নির্দেশ পাঠায় এবং সেখান থেকে তথ্য গ্রহণ করে মেরুদণ্ডের মাধ্যমে। তাই মেরুদণ্ডে আঘাত গুরুতর শারীরিক জটিলতার কারণ হতে পারে।
৬. আমরা মস্তিষ্কের মাত্র ১০ শতাংশ ব্যবহার করি এটি ভুল ধারণা
আধুনিক স্নায়ুবিজ্ঞানের তথ্য অনুযায়ী, ঘুমের সময়ও মস্তিষ্কের বিভিন্ন অংশ সক্রিয় থাকে। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী পুরো মস্তিষ্কই ব্যবহৃত হয়।
৭. একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন প্রায় ৩ পাউন্ড
গড়ে একজন মানুষের মস্তিষ্কের ওজন প্রায় ১ দশমিক ৪ কেজি। পুরুষদের মস্তিষ্ক সামান্য বড় হলেও এর সঙ্গে বুদ্ধিমত্তার কোনো সম্পর্ক নেই।
৮. ‘ব্রেইন ফ্রিজ’ বাস্তব ঘটনা
খুব ঠান্ডা খাবার দ্রুত খেলে হঠাৎ মাথাব্যথা হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থার নাম স্ফেনোপ্যালাটাইন গ্যাংলিওনিউরালজিয়া।
৯. এক দানার সমান মস্তিষ্কের টিস্যুতেই রয়েছে প্রায় এক লাখ নিউরন
এত ক্ষুদ্র অংশেও প্রায় এক বিলিয়ন সিন্যাপস থাকতে পারে। ফলে অল্প অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে।
১০. নিউরনের ক্ষতি বড় রোগের কারণ হতে পারে
স্ট্রোকে অক্সিজেনের অভাবে মস্তিষ্কের কোষ মারা যায়। আবার পারকিনসনস রোগে নির্দিষ্ট ধরনের স্নায়ুকোষ ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তাই মস্তিষ্কের যত্ন নেওয়া এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য গ্রহণ, মানসিক চাপ নিয়ন্ত্রণ, ধূমপান পরিহার এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে দীর্ঘদিন মস্তিষ্ক সুস্থ রাখা সম্ভব। বিশ্ব মস্তিষ্ক দিবস আমাদের মনে করিয়ে দেয় সুস্থ মস্তিষ্ক কোনো বিলাসিতা নয়, এটি সবার মৌলিক স্বাস্থ্য অধিকার।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- বিশ্ব সাপ দিবস আজ
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?