ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় কনসার্ট, মঞ্চে সঞ্জয় দেব–প্রীতম হাসান
বিনোদন ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল এখন শেষ প্রান্তে। শিরোপা নির্ধারণী ফাইনালের অপেক্ষায় ফুটবলবিশ্ব। এরই মধ্যে শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। একই সঙ্গে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
এবার নজর বহুল প্রতীক্ষিত ফাইনালে। আজ রোববার (১৯ জুলাই) আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার হাইভোল্টেজ লড়াই ঘিরে উত্তেজনায় ফুটবলপ্রেমীরা। এই উপলক্ষে রাজধানী ঢাকায় বড় পর্দায় খেলা দেখানোর পাশাপাশি বিশেষ স্ক্রিনিং ও জমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে।
ফাইনালের উন্মাদনা আরও বাড়িয়ে তুলতে পৃথক দুটি কনসার্টে সরাসরি পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। এ ছাড়া মঞ্চে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ।
এর আগে কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন ডিজে সঞ্জয় দেব ও বলিউড তারকা নোরা ফাতেহি। একই মঞ্চে তাদের পারফরম্যান্স বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। উদ্বোধনী আয়োজনের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত একাধিক ফ্যান ফেস্টেও তারা গান পরিবেশন করেন। সেই আন্তর্জাতিক বিশ্বকাপ সফরের অংশ হিসেবেই এবার ঢাকার মঞ্চে উঠছেন সঞ্জয় দেব। বনানীর পূজা মাঠে আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠান।
একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপের সমাপনী কনসার্টে অংশ নিতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন সংগীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব। তিনি অনুষ্ঠানস্থলও পরিদর্শন করেছেন। ঢাকার আয়োজন শেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে পরবর্তী কনসার্টে অংশ নিতে উড়াল দেবেন তিনি।
অন্যদিকে বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে ‘ফাইনাল কিকঅফ’ শিরোনামের আরেকটি বিশেষ অনুষ্ঠান। সেখানে বড় পর্দায় সরাসরি ফাইনাল ম্যাচ উপভোগের পাশাপাশি দর্শকদের জন্য থাকবে বিশেষ কনসার্ট।
এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন প্রীতম হাসান। তার সঙ্গে মঞ্চে থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং জেসিয়া ইসলাম। আয়োজকদের তথ্য অনুযায়ী, আজ রোববার (১৯ জুলাই) রাত থেকে শুরু হয়ে ২০ জুলাই সকাল পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে