ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
অবশেষে ভারতে মুক্তি পাচ্ছে শাকিব-সোনালের ‘দরদ’
ডুয়া ডেস্ক : শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান অভিনীত রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমা ‘দরদ’ পরিচালনা করেছেন অনন্য মামুন। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এ সিনেমার কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন পরিচালক। সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। সহপ্রযোজক (হিন্দি) হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)।
যদিও দাবি করা হয় ‘দরদ’ প্যান ইন্ডিয়ান মুভি। তবে ভারতে মুক্তি না পাওয়ায় বেশ সমালোচিত হন নির্মাতা অনন্য মামুন ও সিনেমাসংশ্লিষ্টরা। এমনকি সিনেমাটি যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেলেও এখনো ভারতে মুক্তি পায়নি ‘দরদ’।
গত বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। কথা ছিল বাংলাদেশে মুক্তির দিনেই ভারতেও মুক্তি পাবে ‘দরদ’। কিন্তু কয়েক দফা তারিখ বদল হয়। অবশেষে ভারতে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও সোনাল চৌহান অভিনীত এ সিনেমাটি।
ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ ঘোষণা করেছে, মুক্তির তিন মাস পর আগামী ২৮ ফেব্রুয়ারি ভারতে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের পেজে লিখেছে, "খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আড়ি, দরদ নিয়ে শাকিব খান আসছে ২৮ ফেব্রুয়ারি।" তবে এই সিনেমাটি শুধুমাত্র পশ্চিমবঙ্গেই মুক্তি পাবে, নাকি ভারতের অন্য কোনো রাজ্যেও তা মুক্তি পাবে, তা এখনও জানানো হয়নি প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)