ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জানা গেল ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট স্থগিতের কারণ
ডুয়া ডেস্ক : আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই এই কনসার্ট স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে স্থগিতের বিষয়টি জানানো হয়। তবে ঠিক কি কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে সে বিষয়টি জানানো হয়নি।
তবে গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন সৌরভ। তিনি বলেন, “নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। কনসার্টে অংশগ্রহণকারী, দর্শক-শ্রোতা ও সংশ্লিষ্টদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে পরিস্থিতি বিবেচনায় কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজনের কমতি ছিল না। কিন্তু কোনো ঝুঁকি নিতে চাইছি না।”
সালাউদ্দিন আরও বলেন, “আমাদের পরিকল্পনা ছিল অনুষ্ঠানটি পরের সপ্তাহে পিছিয়ে নেব। কিন্তু পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। এ জন্য ঈদের পর আয়োজনের পরিকল্পনা আছে আমাদের।”
আগে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হবে। কনসার্টে কয়েক লাখ মানুষ একসাথে নিরাপদভাবে গান শুনতে পারবে। এই কনসার্টে দেশের বিভিন্ন ব্যান্ড নিজেদের পরিবেশন করবে। আয়োজকরা জানিয়েছেন, তারা কনসার্টের লাইনআপে দেশীয় শিল্পীদের অন্তর্ভুক্ত করেছেন, যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিলেন।
এ কনসার্টের প্রধান আকর্ষণ ছিল নগরবাউল ‘জেমস’। এছাড়া ব্যান্ড চিরকুট, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, আর্টসেল, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কাকতাল, কুঁড়েঘর, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ আরও অনেক শিল্পী তাদের পরিবেশন করার কথা ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)