ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
এক চোখে হঠাৎ ঝাপসা দেখা? হতে পারে স্ট্রোকের সতর্কবার্তা
ডুয়া ডেস্ক: এক চোখে হঠাৎ কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য ঝাপসা দেখা অনেকেই সাধারণ চোখের সমস্যা বা অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফল বলে মনে করেন। তবে বিশেষজ্ঞদের মতে, এমন উপসর্গ সব সময় নিরীহ নয়। অনেক ক্ষেত্রে এটি প্রাণঘাতী স্ট্রোকের আগাম সতর্কবার্তা হতে পারে। তাই এ ধরনের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে অ্যামাউরোসিস ফুগ্যাক্স বলা হয়। এ অবস্থায় রেটিনায় সাময়িকভাবে রক্তপ্রবাহ কমে যাওয়ার কারণে একটি চোখে অল্প সময়ের জন্য দৃষ্টি ঝাপসা হয়ে যায় বা চোখের সামনে কালো পর্দা নেমে আসার মতো অনুভূতি হয়। কিছুক্ষণ পর দৃষ্টি স্বাভাবিক হয়ে গেলেও এটি ভবিষ্যতে স্ট্রোকের ঝুঁকির ইঙ্গিত বহন করতে পারে।
বিশেষজ্ঞদের ভাষ্য, ক্যারোটিড ধমনীতে সংকোচন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, অনিয়মিত হৃদস্পন্দন কিংবা রক্ত জমাট বাঁধার মতো কারণে এ সমস্যা দেখা দিতে পারে। এর সঙ্গে যদি মাথা ঘোরা, শরীরের এক পাশে দুর্বলতা, হাত-পা অবশ হয়ে যাওয়া বা কথা বলতে অসুবিধার মতো উপসর্গও যুক্ত হয়, তাহলে ঝুঁকি আরও বেড়ে যায়।
সমস্যার প্রকৃত কারণ নির্ণয়ে চিকিৎসক চোখ ও রেটিনার পরীক্ষা, রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা, ক্যারোটিড ধমনির আল্ট্রাসাউন্ড, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এবং প্রয়োজন অনুযায়ী এমআরআই বা ব্রেন অ্যাঞ্জিওগ্রামের পরামর্শ দিতে পারেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সময়মতো রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করলে বড় ধরনের স্ট্রোক এবং স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তাই এক চোখে সাময়িকভাবে ঝাপসা দেখলেও সেটিকে সাধারণ সমস্যা মনে করে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী