ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
দুর্নীতিবাজদের চাবুক মারতে বললেন সাবেক বিচারপতি আবদুর রউফ
ডুয়া নিউজ: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, ‘দুর্নীতিবাজদের সাজা দেওয়ার জন্য প্রকাশ্যে চাবুক মারার আইন প্রতিষ্ঠা করতে হবে। যদি দুই বছরের মধ্যে তিনবার চাবুকের পর দুর্নীতিবাজ সংশোধিত হন, তবে তাকে দায়মুক্তি দেওয়া হবে।’
শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানী উত্তরায় দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটি'র ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠনের প্রথম সম্মেলনে একথা বলেন তিনি।
অ্যাডভোকেট হুমায়ন কবিরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, অধ্যাপক ড. মো. শামসুদ্দিন, ড. আব্দুল হক তালুকদার, উইং কমান্ডার (অব.) আমিনুল ইসলাম, লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, পারভীন নাসের খান ভাসানী, আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন, নুরুল হুদা মিলু চৌধুরী, মো. হাবিবুর রহমান, শওকত আলী খান, আদিনা খান, সেলিনা আক্তার শ্যামলী এবং এম এম সাদ প্রমুখ।
সম্মেলনে অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়াকে আহ্বায়ক ও আবুল কালাম আজাদকে সদস্যসচিব ঘোষণা করে ৩৩ সদস্যের ঢাকা মহানগর উত্তরের কমিটি গঠন করা হয়।
কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। তারা হলেন- দেলোয়ার হোসেন, উইং কমান্ডার (অব.) মীর আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের মণ্ডল, শওকত আলী খান, এস কে ইসলাম, সৈয়দ আবদুল মুয়ীদ, প্রকৌশলী ড. লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা ড. শফিকুল ইসলাম, আমিরুল ইসলাম, অধ্যাপক ড. শরীফ সাকি ও মনোয়ার শামস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ