ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের নতুন কর্মসূচি ঘোষণা
ডুয়া নিউজ: আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
বঞ্চিত কর্মকর্তারা আগামীকাল রোববার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেবেন।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টারা ইতোমধ্যে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ অনুমোদন করেছেন, তবে অজ্ঞাত কারণে এই সমস্যা সমাধানে বিলম্ব হচ্ছে, যা শত শত বঞ্চিত কর্মকর্তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রিভিউ কমিটির প্রস্তুতকৃত সুপারিশের কোন পরিবর্তন ছাড়া দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানানো হচ্ছে। তাই ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপস্থিত থাকার জন্য সব ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ