ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
আজ রাতে ইরানকে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি পরিস্থিতির মধ্যেই ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, বুধবার রাতেই ইরানের ওপর আরও জোরালো বিমান হামলা চালানো হতে পারে।
বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো (NATO) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমি কিছুটা আগাম সতর্কবার্তা দিয়ে রাখছি-আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্তভাবে আঘাত হানতে যাচ্ছি।’
এর আগে ট্রাম্প সাংবাদিকদের জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পাদিত প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিটি (MoU) এখন পুরোপুরি ‘ভেস্তে গেছে’।
এর প্রেক্ষাপটে উল্লেখ করা হয়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে গত মঙ্গলবার রাতে মার্কিন বাহিনী ইরানের অভ্যন্তরে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালায়।
এর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের নতুন এই হামলার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বাড়িয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দামও ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত