ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য নতুন সিদ্ধান্ত ঢাবির
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিটে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র প্রবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষ করে ‘ক’ ইউনিটে ইংরেজি মাধ্যম কারিকুলামের শিক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র চালুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আরও কয়েকটি সভার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মাহমুদ ওসমান ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদে অনেক আগে থেকেই ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।
তিনি জানান, ভর্তি-সংক্রান্ত সভায় অন্যান্য ইউনিটেও একই ধরনের ব্যবস্থা চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
মঙ্গলবার (৭ জুলাই) উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দুই উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, ভর্তি-সংক্রান্ত কমিটির আরও দুটি সভা অনুষ্ঠিত হবে। একটি সভা অনলাইন আবেদন কার্যক্রম শুরুর আগে এবং আরেকটি অনলাইন আবেদন শুরু হওয়ার পর অনুষ্ঠিত হবে। ওই সভাগুলোতে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে তিনি বলেন, ভর্তি-সংক্রান্ত প্রস্তুতি ও অন্যান্য প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এখনো পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়নি। তারিখ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
জানা গেছে, এ-সংক্রান্ত প্রস্তাব আগামী আগস্টের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আলোচনায় রয়েছে, বিশেষভাবে ‘ক’ ইউনিটে এ নিয়ম কার্যকর করা হবে। এই ইউনিটের অধীনে বিজ্ঞান-সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউটগুলো রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাঠ্যসূচি বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের তুলনায় অনেকটাই ভিন্ন। ফলে অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ না নিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যান। তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ বাড়াতেই এমন উদ্যোগ বিবেচনা করা হচ্ছে।
আলাদা প্রশ্নপত্রের মাধ্যমে কীভাবে মেধাতালিকা নির্ধারণ করা হবে, তা পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল। কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। প্রতি বছর ভর্তি পরীক্ষার আগে সম্ভাব্য সংস্কার নিয়ে আলোচনা করা হয়। এই প্রস্তাবও সেই আলোচনার অংশ।
তিনি আরও বলেন, ব্যবসায় শিক্ষা ইউনিটে (সি-ইউনিট) ইতোমধ্যে এ ধরনের সুবিধা চালু রয়েছে। সেখানে ইংরেজি মাধ্যমের আবেদনকারীরা বাংলার পরিবর্তে ‘অ্যাডভান্সড ইংলিশ’ সম্বলিত একটি পৃথক ভাষা বিষয়ের পরীক্ষায় অংশ নেন। তবে পরীক্ষার বাকি অংশ একই থাকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর