ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার
নিজস্ব প্রতিবেদক: ব্যবহারকারীরা কখন অনলাইনে আছেন, তা আরও সহজে বোঝার সুবিধা দিতে নতুন একটি ফিচার পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েডের পর এবার নির্বাচিত আইওএস বেটা ব্যবহারকারীদের জন্যও ‘সবুজ অনলাইন নির্দেশক’ (গ্রিন অনলাইন ইন্ডিকেটর) চালু করা শুরু করেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি।
হোয়াটসঅ্যাপের আপডেট ট্র্যাকার ডাব্লিউএবেটাইনফো-এর তথ্য অনুযায়ী, আইওএস বেটা সংস্করণ ২৬.২৬.১৯.৭২-এ ফিচারটি যুক্ত হয়েছে। এর মাধ্যমে কোনো কন্টাক্ট অনলাইনে থাকলে তার ‘কন্টাক্ট ইনফো’ স্ক্রিনে প্রোফাইল ছবির ঠিক নিচের ডান পাশে একটি ছোট সবুজ বিন্দু (গ্রিন ডট) দেখা যাবে।
ব্যবহারকারী অফলাইনে চলে গেলে ওই সবুজ বিন্দুটি স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। ফলে সহজেই বোঝা যাবে কোনো ব্যক্তি অনলাইনে আছেন কি না।
তবে বর্তমানে ফিচারটি শুধু কন্টাক্টের প্রোফাইল পেজেই দেখা যাচ্ছে। এটি ব্যবহার করতে হলে কন্টাক্টের প্রোফাইল ছবিতে ট্যাপ করে ভেতরে প্রবেশ করতে হবে। মূল চ্যাট লিস্ট বা চ্যাট ট্যাবে এখনো এই নির্দেশক যুক্ত হয়নি। ফলে অনেকের মতে, সরাসরি চ্যাট তালিকায় অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা যুক্ত হলে এটি আরও ব্যবহারবান্ধব হবে।
সাধারণ ব্যবহারকারীদের জন্য এই গ্রিন অনলাইন নির্দেশক কবে চালু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ। ধারণা করা হচ্ছে, সবার জন্য উন্মুক্ত করার আগে বেটা ব্যবহারকারীদের মাধ্যমে আরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।
এদিকে, হোয়াটসঅ্যাপ ইতোমধ্যে নিশ্চিত করেছে যে তারা ‘ইউজারনেম’ বা ব্যবহারকারীর নাম নির্ধারণের একটি নতুন ফিচার তৈরি করছে। এটি চালু হলে ফোন নম্বর আদান-প্রদান ছাড়াই ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে যুক্ত হতে পারবেন। মূলত ফোন নম্বরের পরিবর্তে একটি অনন্য (ইউনিক) ইউজারনেম ব্যবহারের সুযোগ দিয়ে ব্যবহারকারীদের গোপনীয়তা আরও শক্তিশালী করাই এ উদ্যোগের লক্ষ্য।
তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফিচারটি সবার জন্য চালুর আগে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এর পর্যালোচনার অনুরোধ জানিয়েছে। প্রতারক বা স্ক্যামাররা যেন ইউজারনেম ব্যবহার করে পরিচিত ব্যক্তি কিংবা বিশ্বস্ত প্রতিষ্ঠানের ছদ্মবেশ ধারণ করে প্রতারণা করতে না পারে, সে উদ্বেগ থেকেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার