ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
হোয়াটসঅ্যাপে নতুন তিন ফিচার
নিজস্ব প্রতিবেদক: ব্যবহারকারীদের নিরাপত্তা ও অ্যাপের কার্যকারিতা বাড়াতে বেশ কিছু নতুন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। বর্তমানে ফিচারগুলো শুধু হোয়াটসঅ্যাপের বিটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। পরীক্ষা সফল হলে ধাপে ধাপে এগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য মূল অ্যাপে চালু করা হবে।
নতুন এসব ফিচারের মধ্যে অন্যতম হলো সম্ভাব্য প্রতারণা এড়াতে ‘স্ক্যাম অ্যালার্ট’। কোনো সন্দেহজনক কিংবা অপরিচিত নম্বর থেকে মেসেজ এলে এই ফিচারের মাধ্যমে তা আলাদাভাবে চিহ্নিত করা হবে। বর্তমানে অ্যান্ড্রয়েডের বিটা ব্যবহারকারীদের জন্য ফিচারটি পরীক্ষা করা হচ্ছে।
পাশাপাশি গ্রুপ চ্যাটের নিরাপত্তা বাড়াতেও একটি ফিচার পরীক্ষা করা হচ্ছে। এটি চালু থাকলে গ্রুপের অন্য সদস্যরা চ্যাটের কনটেন্ট এক্সপোর্ট করতে পারবেন না। একই সঙ্গে মিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়াও আটকে রাখা যাবে।
হোয়াটসঅ্যাপের ক্লাউড ব্যাকআপ আরও সুরক্ষিত করতে ছয় ডিজিটের পিনের পরিবর্তে আলফানিউমেরিক পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডির মতো পাসকি ব্যবহারের সুবিধাও পরীক্ষার পর্যায়ে রয়েছে।
নতুন স্ক্যাম অ্যালার্ট ফিচারটি ম্যানুয়ালি সক্রিয় করতে হবে। এটি চালু করা সম্পূর্ণ ব্যবহারকারীর ইচ্ছার ওপর নির্ভরশীল। ফিচারটি চালু করতে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে অ্যাকাউন্ট মেনুতে যেতে হবে।
মেটা জানিয়েছে, এই ফিচারটি ডিভাইসের নিজস্ব মেশিন লার্নিং মডেল ব্যবহার করে হুমকি শনাক্ত করবে এবং সতর্কবার্তা দেখাবে। ফলে চ্যাটের কোনো তথ্য মেটার সার্ভারে যাবে না। এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশনও সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।
সাধারণ ব্যবহারকারীরা চাইলে এখনই হোয়াটসঅ্যাপের বিটা প্রোগ্রাম পরীক্ষা করতে পারেন। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গুগল প্লে স্টোরের হোয়াটসঅ্যাপ পেজে গিয়ে ‘Join the beta’ অপশনে যুক্ত হওয়া যাবে, তবে সিট খালি থাকা সাপেক্ষে। আইফোনের ক্ষেত্রে TestFlight অ্যাপের মাধ্যমে এটি পরীক্ষা করা সম্ভব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট