ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
যে কারণে সতর্ক থাকার আহ্বান জানাল ঢাবি সাদা দল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দলের নাম ব্যবহার করে ব্যক্তিগত তদবির, সুপারিশ ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা আদায়ের অপচেষ্টা থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে তারা স্পষ্ট করেছে, এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সাদা দলের কোনো সম্পৃক্ততা নেই।
শুক্রবার (৩ জুলাই) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল এবং সংগঠনটির শীর্ষ নেতাদের নাম ব্যবহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের বাইরের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ব্যক্তিগত তদবির, সুপারিশ এবং নানা ধরনের সুযোগ-সুবিধা আদায়ের চেষ্টা করছেন। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে সাদা দলের কোনো সম্পর্ক নেই। সংগঠনটি কখনোই কোনো অনৈতিক আবদার বা সুপারিশ করেনি এবং ভবিষ্যতেও করবে না।
নেতারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সাদা দল নিয়োগ, পদায়ন, পদোন্নতি, গবেষণার সুযোগ, বৃত্তি এবং অন্যান্য প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে মেধা, যোগ্যতা, সততা, স্বচ্ছতা ও প্রচলিত বিধিবিধানকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনার পক্ষে অবস্থান নিয়ে আসছে। যোগ্যতা ও বিধি অনুযায়ী কেউ কোনো সুযোগ পাওয়ার অধিকারী হলে তিনি অবশ্যই তা পাবেন। দলীয় পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশেষ সুবিধা আদায়ের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে সাদা দল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে সাদা দল বা সংগঠনটির কোনো নেতার নাম ব্যবহার করে কোনো সুপারিশ, তদবির কিংবা ব্যক্তিগত দাবি উপস্থাপন করা হলে তা গ্রহণ না করে সরাসরি সাদা দলের দায়িত্বশীল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
সাদা দলের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে সংশ্লিষ্ট সবার সতর্ক ও সহযোগিতামূলক ভূমিকা কামনা করেছে সংগঠনটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর