ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
অক্সফোর্ডের মর্যাদাপূর্ণ স্কলারশিপে আবেদন চলছে
পার্থ হক: বিশ্বের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই। তবে ব্যয়বহুল শিক্ষার কারণে সেই স্বপ্ন অনেক সময় অধরাই থেকে যায়। এমন শিক্ষার্থীদের জন্য প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে অধ্যয়নের সুযোগ দেয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ ‘ক্ল্যারেন্ডন স্কলারশিপ (Clarendon Scholarship)’। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য বিবেচিত হতে পারবেন। কোর্সভেদে আবেদনের সময়সীমা ভিন্ন হয়ে থাকে।
যুক্তরাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ এ স্কলারশিপ কর্মসূচি পরিচালনা করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্ল্যারেন্ডন ফান্ড। প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার ভিত্তিতে এ স্কলারশিপ দেওয়া হয়। উচ্চ প্রতিযোগিতাপূর্ণ এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডির বিভিন্ন বিষয়ে সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ পান।
২০০১ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ক্ল্যারেন্ডন ফান্ডের যাত্রা শুরু হয়। মেধাবী শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে প্রতি বছর প্রায় ২০০টির বেশি ফুল-ফান্ডেড স্কলারশিপ প্রদান করা হয়।
সুযোগ-সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীরা যেসব সুবিধা পাবেন-
সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে
ফুলটাইম শিক্ষার্থীদের জন্য বার্ষিক জীবনযাত্রার ব্যয় (লিভিং অ্যালাওয়েন্স) দেওয়া হবে, যা যুক্তরাজ্যের নির্ধারিত ন্যূনতম স্টাইপেন্ডের সমপরিমাণ
পার্ট-টাইম শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হলে টিউশন ফি ও অন্যান্য একাডেমিক ব্যয়ে সহায়তা দেওয়া হবে
ক্ল্যারেন্ডন স্কলারদের Clarendon Scholars’ Association-এ যুক্ত হওয়ার সুযোগ থাকবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের অবশ্যই-
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে
একাডেমিক ফল অত্যন্ত ভালো হতে হবে। নির্দিষ্ট কোনো সিজিপিএ উল্লেখ না থাকলেও উচ্চ ফলাফল প্রত্যাশিত
যেকোনো বিষয়ের শিক্ষার্থী হতে পারবেন
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ (IELTS/TOEFL বা সমমান) থাকতে হবে
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফুলটাইম অথবা পার্ট-টাইম মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের জন্য প্রয়োজন হবে
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদনপত্র
একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ
পার্সোনাল স্টেটমেন্ট
গবেষণাভিত্তিক কোর্সের ক্ষেত্রে (প্রযোজ্য হলে) রিসার্চ প্রপোজাল
ইংরেজি ভাষাদক্ষতার সনদ
রেকমেন্ডেশন লেটার।
আবেদনপ্রক্রিয়া
ক্ল্যারেন্ডন স্কলারশিপের জন্য আলাদাভাবে আবেদন করার প্রয়োজন হয় না। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে আবেদন করলেই আবেদনকারীরা স্বয়ংক্রিয়ভাবে এ স্কলারশিপের জন্য বিবেচিত হন। প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের পরবর্তীতে ই-মেইলের মাধ্যমে জানানো হয়।
আবেদন এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্টওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- এসএসসি পাস শিক্ষার্থীদের ২ বছরের বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ