ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
জুমার দিন যেসব আমল করলে মিলবে বেশি সওয়াব
ডুয়া ডেস্ক: মুসলমানদের জন্য সপ্তাহের সাত দিনের মধ্যে জুমার দিনটির মর্যাদা ও গুরুত্ব সর্বাধিক। ইসলামী শরিয়তে এ দিনকে বিশেষ ইবাদত, দোয়া এবং আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম শ্রেষ্ঠ সুযোগ হিসেবে বিবেচনা করা হয়। তাই শুধু জুমার নামাজ আদায় নয়, বরং এ দিনের বিভিন্ন সুন্নত ও আমল যথাযথভাবে পালন করার প্রতিও গুরুত্ব দিয়েছেন ইসলামি চিন্তাবিদ ও আলেমরা।
জুমার দিন এমন একটি বিশেষ সময় রয়েছে, যখন বান্দার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ কারণে গোসল করা, সুগন্ধি ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরা, আগে আগে মসজিদে যাওয়া, বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা, পবিত্র কোরআন তিলাওয়াত, বিশেষ করে সূরা আল-কাহফ পাঠ এবং দোয়া-ইস্তিগফারে মনোযোগী হওয়ার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।
১. জুমার নামাজ আদায়
পবিত্র কোরআনের সূরা জুমুআর ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,'হেইমানদারগণ!জুমারদিনেযখনসালাতেরজন্যডাকাহয়তখনতোমরাআল্লাহরস্মরণেরদিকেধাবিতহওএবংবেচাকেনাত্যাগকর।এটাইতোমাদেরজন্যকল্যাণকর,যদিতোমরাজানতে।'
ইবনুল কাইয়্যেম (রহ.) ‘যাদুল মাআদ’ গ্রন্থে উল্লেখ করেছেন, জুমার নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ এবং মুসলমানদের সবচেয়ে বড় সাপ্তাহিক সম্মিলন। আরাফার সমাবেশ ছাড়া অন্য সব সমাবেশের চেয়ে এটি অধিক মর্যাদাপূর্ণ। তিনি বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ত্যাগ করে, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন।
আব্দুল্লাহ বিন উমর (রা.) ও আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিসে এসেছে,‘অবশ্যইএকদলমানুষহয়তজুমারনামাজত্যাগকরাথেকেবিরতথাকবে;নয়তোআল্লাহতাদেরঅন্তরগুলোরউপরমোহরমেরেদেবেন;এরপরতারাগাফিলদেরমধ্যেপরিগণিতহয়েযাবে।’
২. দোয়ায় বেশি সময় ব্যয় করা
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত সহিহ বুখারি (৮৯৩) ও সহিহ মুসলিম (৮৫২)-এর হাদিসে রাসুল (সা.) বলেছেন,‘জুমারদিনেএমনএকটিসময়রয়েছে,যখনকোনোমুসলিমবান্দানামাজরতঅবস্থায়আল্লাহরকাছেযাপ্রার্থনাকরবে,আল্লাহতাতাকেদানকরবেন।’
৩. সূরা আল-কাহফ তিলাওয়াত করা
মুস্তাদরাকে হাকেমে আবু সাঈদ আল-খুদরি (রা.) থেকে বর্ণিত হয়েছে,‘যেব্যক্তিজুমারদিনেসূরাকাহফপড়বে,তারজন্যদুইজুমারমধ্যবর্তীসময়আলোকিতকরেদেওয়াহবে।’
৪. বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা
আওস বিন আওস (রা.) থেকে বর্ণিত সুনানে আবু দাউদ (১০৪৭)-এর হাদিসে রাসুল (সা.) বলেছেন,‘নিশ্চয়তোমাদেরসবচেয়েউত্তমদিনহচ্ছেজুমারদিন।তাইতোমরাআমারপ্রতিবেশিবেশিদরুদপাঠকরবে।কারণতোমাদেরদরুদআমারকাছেপেশকরাহয়।’
এ ছাড়া সহিহ মুসলিম (১১৪৪)-এর হাদিসে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে,‘তোমরাঅন্যরাতগুলোরমধ্যথেকেজুমাররাতকেকিয়ামুললাইলেরজন্যখাসকরেনিওনাএবংঅন্যদিনগুলোরমধ্যথেকেজুমারদিনকেরোজারাখারজন্যখাসকরেনিওনা।’
ইসলামি গবেষকদের মতে, জুমার দিনের প্রকৃত তাৎপর্য অর্জন করতে হলে নামাজের পাশাপাশি গোসল, পরিচ্ছন্নতা, আগে মসজিদে উপস্থিত হওয়া, মনোযোগ দিয়ে খুতবা শোনা, বেশি বেশি জিকির, দোয়া, দরুদ ও কোরআন তিলাওয়াতের মতো আমলে গুরুত্ব দেওয়া উচিত। এসব সুন্নত ও আদব অনুসরণ করলে একজন মুসলিম জুমার দিনের বরকত ও ফজিলত থেকে পূর্ণভাবে উপকৃত হতে পারেন।(সূত্র:ইসলামকিউএন্ডএ)
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- ব্রাজিল বনাম জাপান: প্রথমার্ধের খেলা শেষ-দেখুন সরাসরি