ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
কালেমা খচিত পতাকা টানানোয় ৪ শিক্ষার্থীকে শোকজ
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ‘এ’ ব্লকের ৩০২ নম্বর কক্ষে কালেমা খচিত একটি পতাকা টানানোর ঘটনাকে কেন্দ্র করে ওই কক্ষের চার আবাসিক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) তদন্ত কমিটির আহ্বায়ক ও হলের ওয়ার্ডেন অধ্যাপক ড. মীর ফেরদৌস হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন হলের ওয়ার্ডেন উজ্জ্বল কুমার মণ্ডল এবং ড. সাহাদাত হোসেন।
শোকজপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন লোক প্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের মোহাম্মদ রাকিব, রসায়ন বিভাগের ৫২তম ব্যাচের গিয়াসউদ্দিন সুমন, ৫৩তম ব্যাচের আরিফ হাসনাত শামীম এবং সিএসই বিভাগের ৫৫তম ব্যাচের সাদ আব্দুর রহমান।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের তৃতীয় তলার ‘এ’ ব্লকের ৩০২ নম্বর কক্ষের বারান্দায় একটি কালেমা খচিত পতাকা টানানো দেখা যায়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ঘটনার পর ৩০২ নম্বর কক্ষের চার আবাসিক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, কক্ষটির আবাসিক শিক্ষার্থী হিসেবে তারা এ ঘটনার দায় এড়াতে পারেন না। তাদের আগামী ৫ জুলাই সকাল ১০টার মধ্যে তদন্ত কমিটির আহ্বায়ক ও হলের ওয়ার্ডেন অধ্যাপক ড. মীর ফেরদৌস হোসেনের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিক্রমে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভিন্নমত দেখা দেওয়ায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রয়োজনে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারকারী ব্যক্তিদের বক্তব্যও নেওয়া হবে। এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়