ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তনের আভাস
স্পোর্টস ডেস্ক: কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচের আগে বড় স্বস্তি পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে পূর্ণমাত্রায় অনুশীলনে ফিরেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। তার ফেরায় রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে বাঁ প্রান্ত ও আক্রমণভাগেও একাদশে চমক রাখতে পারেন কোচ লিওনেল স্কালোনি।
বৃহস্পতিবার দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করেছেন রোমেরো। কোচিং স্টাফের নেওয়া সব ধরনের শারীরিক পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হয়েছেন। তবে তাকে শুরুর একাদশে রাখা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের আগের অনুশীলনের পর। সবকিছু অনুকূলে থাকলে জর্ডানের বিপক্ষে তার জায়গায় খেলা নিকোলাস ওতামেন্দিকে বেঞ্চে ফিরতে হতে পারে।
অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুতে আঘাত পাওয়ার পর জর্ডানের বিপক্ষে বিশ্রামে ছিলেন রোমেরো। তবে পুরোনো সেই চোট কাটিয়ে এখন তিনি প্রায় পুরোপুরি ফিট।
রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা থাকলেও আক্রমণভাগে এখনও নিশ্চিত নয় স্কালোনির পরিকল্পনা। লিওনেল মেসির সঙ্গে শুরুর একাদশে জায়গা পাওয়ার দৌড়ে লাওতারো মার্তিনেজ কিছুটা এগিয়ে থাকলেও হুলিয়ান আলভারেজও রয়েছেন বিবেচনায়। শেষ পর্যন্ত মেসির সঙ্গী হিসেবে কে খেলবেন, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।
বাঁ প্রান্তেও দেখা যেতে পারে নতুন মুখ। চোট থেকে ফিরে জর্ডানের বিপক্ষে খেলেছিলেন নিকোলাস তালিয়াফিকো। তবে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারণে ফাকুন্দো মেদিনাও একাদশে জায়গা পাওয়ার জোরালো দাবিদার। বৃহস্পতিবারের অনুশীলনে দুজনকেই সমান গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেছেন স্কালোনি।
মধ্যমাঠে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেজ এবং থিয়াগো আলমাদাকে নিয়েই মাঝমাঠ সাজানোর পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনা কোচের।
শনিবার বাংলাদেশ সময় রাত ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি জিততে পারলেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া অথবা মিশর।
সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ।
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনা।
মধ্যমাঠ: রদ্রিগো ডি পল, এনসো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও থিয়াগো আলমাদা।
আক্রমণভাগ: লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে