ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রাজিল বনাম নরওয়ে: ইতিহাস কি বদলাবে এবার?
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব পেরিয়ে এবার কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। কাগজে-কলমে ব্রাজিলকে এগিয়ে রাখা হলেও অতীতের পরিসংখ্যান সেলেসাওদের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। এরই মধ্যে চোটের কারণে মিডফিল্ডার লুকাস পাকেতাকে হারিয়ে বড় ধাক্কাও খেয়েছে ব্রাজিল। সব মিলিয়ে শেষ ষোলোর এই ম্যাচ ঘিরে বাড়ছে উত্তেজনা।
রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। ম্যাচের ১৯তম মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে হেক্সা জয়ের স্বপ্ন দেখা দলটি।
অন্যদিকে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বের পরবর্তী ধাপে জায়গা করে নেয় নরওয়ে। সেই ম্যাচে দলের জয়সূচক গোল করেন আর্লিং হালান্ড। তার দুর্দান্ত ফর্ম ব্রাজিলের জন্যও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
বিশ্ব ফুটবলে ব্রাজিলের সাফল্য অনন্য হলেও নরওয়ের বিপক্ষে তাদের পরিসংখ্যান ভিন্ন চিত্র তুলে ধরে। এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দল। বিস্ময়কর হলেও সত্য, একটি ম্যাচেও জয় পায়নি ব্রাজিল। চার ম্যাচের মধ্যে দুটি জিতেছে নরওয়ে এবং বাকি দুটি ড্র হয়েছে।
দুই দলের আগের চার দেখায় ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ে ২-১ গোলে জয় পায়। ১৯৯৭ সালের প্রীতি ম্যাচে তারা জেতে ৪-২ ব্যবধানে। ১৯৮৮ ও ২০০৬ সালের দুটি প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র হয়।
এখন পর্যন্ত নরওয়াই একমাত্র প্রতিপক্ষ, যাদের বিপক্ষে ব্রাজিল কোনো জয় তুলে নিতে পারেনি। ফলে শেষ ষোলোর এই ম্যাচে সেই অপয়া রেকর্ড ভাঙার সুযোগও পাচ্ছে সেলেসাওরা।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলীয় পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে ব্রাজিল। মিডফিল্ডের অন্যতম ভরসা লুকাস পাকেতা চোটের কারণে নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন না।
জাপানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষে ইনজুরির কারণে মাঠ ছাড়েন পাকেতা। মঙ্গলবার করা স্ক্যান রিপোর্টে তার বাঁ-ঊরুর পেশিতে চোট ধরা পড়ে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এখনো তার পুনর্বাসনের সময়সীমা জানায়নি। তবে নরওয়ের বিপক্ষে তাকে পাওয়া যাবে না, এটি নিশ্চিত।
বিশ্বকাপের শেষ ষোলোর বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ জুলাই, সোমবার। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।
অতীতের পরিসংখ্যান নরওয়ের পক্ষে থাকলেও নকআউট পর্বের প্রতিটি ম্যাচই নতুন চ্যালেঞ্জ। একদিকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্নে বিভোর ব্রাজিল, অন্যদিকে আর্লিং হালান্ডকে সামনে রেখে আত্মবিশ্বাসী নরওয়ে। এখন দেখার বিষয়, ব্রাজিল কি শেষ পর্যন্ত নরওয়ের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়ে অপয়া রেকর্ডের অবসান ঘটাতে পারে, নাকি আবারও চমক দেখায় ইউরোপের দলটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে