ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
স্পোর্টস ডেস্ক:ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে এবার নকআউট পর্বে দারুণ পারফরম্যান্স দেখাল স্বাগতিকরা।
বুধবার (১ জুলাই) মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে প্রথমার্ধেই জয়ের ভিত গড়ে তোলে মেক্সিকো। ২২ মিনিটে হুলিয়ান কিনিয়োনেস এবং ৩১ মিনিটে রাউল হিমেনেজ গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। এই জয়ের মধ্য দিয়ে ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচ জয়ের স্বাদ পেল দেশটি।
জার্মানিকে হারিয়ে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেওয়া ইকুয়েডর মেক্সিকোর বিপক্ষে লড়াই করলেও জয় তুলে নিতে পারেনি। ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ইকুয়েডর। তাদের দখলে ছিল ৫৭ শতাংশ বল, আর মেক্সিকোর ছিল ৪৩ শতাংশ।
তবে আক্রমণভাগে কার্যকর ছিল মেক্সিকো। তারা ম্যাচে মোট ১৫টি শট নেয়, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। সেই তিন শটের দুটি থেকেই আসে গোল। অন্যদিকে ইকুয়েডর ৮টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি।
ম্যাচের ২২ মিনিটে রোবের্তো আলভারাদোর দুর্দান্ত থ্রু পাস থেকে বক্সের বাঁ দিক দিয়ে ঢুকে ডান পায়ের নিখুঁত শটে বল জালের ওপরের বাঁ কোণে পাঠান হুলিয়ান কিনিয়োনেস। অসাধারণ এই গোলে এগিয়ে যায় মেক্সিকো।
এরপর ৩১ মিনিটে প্রথম গোলদাতা জুলিয়ান কিনিয়োনেসের নিখুঁত পাস থেকে বক্সের মাঝখান থেকে ডান পায়ের জোরালো শটে বল জালের ওপরের ডান কোণে জড়িয়ে দেন রাউল হিমেনেজ। এই গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।
বিরতির পর ব্যবধান আরও বাড়ানোর চেষ্টা চালালেও আর গোল করতে পারেনি মেক্সিকো। অন্যদিকে, ইকুয়েডরও চেষ্টা করেও ম্যাচে ফেরার মতো কোনো গোল আদায় করতে ব্যর্থ হয়। ফলে প্রথমার্ধের দুই গোলই শেষ পর্যন্ত মেক্সিকোর জয় এবং শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে যথেষ্ট হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ