ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত প্রথমার্ধ কাটিয়েছে স্বাগতিক মেক্সিকো। হুলিয়ান কিনিয়োনেস ও রাউল হিমেনেজের গোলে বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে মেক্সিকো।
তবে নির্ধারিত সময়ে ম্যাচটি শুরু করা সম্ভব হয়নি। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে খেলোয়াড়রা নির্ধারিত সময়ে ওয়ার্ম-আপ করতে পারেননি। পরে আবহাওয়া অনুকূলে এলে দুই দলের খেলোয়াড় মাঠে নামেন এবং জাতীয় সংগীত পরিবেশনের আনুষ্ঠানিকতা শেষে ম্যাচ শুরু হয়।
শুরুর বাঁশি বাজতেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় মেক্সিকো। ধারাবাহিক আক্রমণের ফল আসে ম্যাচের ২২তম মিনিটে। দুর্দান্ত এক ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস। তার গোলে ১-০ ব্যবধানে লিড নেয় স্বাগতিকরা।
প্রথম গোলের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবারও বিপদে পড়ে ইকুয়েডর। ম্যাচের ৩১তম মিনিটে রাউল হিমেনেজ গোল করে ব্যবধান ২-০ করেন। মাত্র ৯ মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করে চাপে পড়ে যায় দক্ষিণ আমেরিকার দলটি।
প্রথমার্ধের পরিসংখ্যানেও ছিল মেক্সিকোর স্পষ্ট আধিপত্য। তারা মোট ১০টি শট নেয়, যার মধ্যে ২টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ইকুয়েডর ৩টি শট নিলেও মাত্র ১টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। বলের দখলেও এগিয়ে ছিল মেক্সিকো। তাদের দখলে ছিল ৫৯ শতাংশ বল, বিপরীতে ইকুয়েডরের ছিল ৪১ শতাংশ।
পাসিংয়েও এগিয়ে ছিল স্বাগতিকরা। প্রথম ৪৫ মিনিটে মেক্সিকো ১৭৮টি পাস সম্পন্ন করে ৯১ শতাংশ সফলতা ধরে রাখে। অন্যদিকে ইকুয়েডর ১৪২টি পাস দিয়ে ৭৮ শতাংশ সফলতা অর্জন করে।
প্রথমার্ধে মেক্সিকো ৪টি এবং ইকুয়েডর ৫টি ফাউল করে। ইকুয়েডরের একজন খেলোয়াড় হলুদ কার্ড দেখলেও কোনো দলই লাল কার্ড দেখেনি। কর্নারের হিসাবে ইকুয়েডর ৪-১ ব্যবধানে এগিয়ে থাকলেও সেই সুবিধা থেকে গোল আদায় করতে পারেনি।
দুই গোলের স্বস্তিদায়ক লিড নিয়েই দ্বিতীয়ার্ধে মাঠে নামে মেক্সিকো। অন্যদিকে ম্যাচে ফিরতে হলে ইকুয়েডরকে বড় ধরনের প্রত্যাবর্তন ঘটাতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে