ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশিদের জন্য মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ ইউরোপে
ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউরোপ। ইরাসমাস মুন্ডাস ইন্টার্নশিপ কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী এবং গ্র্যাজুয়েটরা এ ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন। কর্মসূচিভেদে ইন্টার্নশিপের মেয়াদ ও আবেদনের শেষ সময় ভিন্ন হবে।
ইন্টার্নশিপের আওতায় ব্যবসায় ও ব্যবস্থাপনা, যোগাযোগ ও তথ্যবিজ্ঞান, ভাষা ও সাহিত্য, শিল্প ও নকশা, শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ, সমাজবিজ্ঞান, মানবিক শাখা, প্রকৌশল ও প্রযুক্তি, কৃষিবিজ্ঞান, গণিত ও ইনফরমেটিকস, প্রাকৃতিক বিজ্ঞান, স্থাপত্য ও নগর–পরিকল্পনা, আইন, চিকিৎসাবিজ্ঞান, ভূগোল ও ভূতত্ত্বসহ বিভিন্ন বিষয়ে কাজের সুযোগ রয়েছে।
নির্বাচিত ইন্টার্নরা মাসিক ভাতা, ভ্রমণ ভাতা ও আবাসন-সহায়তা পাবেন। পাশাপাশি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং স্বীকৃত প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ মিলবে।
আবেদনের জন্য প্রয়োজন হবে ইউরোপাস (Europass) ফরম্যাটে সিভি, মোটিভেশন লেটার, অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, শিক্ষার্থী হলে স্টুডেন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট, গ্র্যাজুয়েট হলে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ইন্টার্নশিপ অফার লেটার, বৈধ পাসপোর্ট, প্রয়োজন অনুযায়ী ভাষাদক্ষতার প্রমাণ এবং গ্রান্টের জন্য ব্যাংক সংক্রান্ত তথ্য।
কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক ক্ষেত্রে পূর্বকাজের অভিজ্ঞতা প্রয়োজন হয় না। এছাড়া কিছু ইন্টার্নশিপ অনলাইনে সম্পন্ন করার সুযোগ থাকায় ঘরে বসেও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করা সম্ভব।
আগ্রহীরাঅনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময় কর্মসূচিভেদে আগামী ১০ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)