ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইউআরএপি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাবি
পার্থ হক: বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও একাডেমিক সাফল্যের বৈশ্বিক স্বীকৃত মানদণ্ড ‘ইউনিভার্সিটি র্যাঙ্কিং বাই অ্যাকাডেমিক পারফরম্যান্স’ (ইউআরএপি) ২০২৫-২৬ সংস্করণে দেশের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তুরস্কের মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটির (METU) রিসার্চ ল্যাবরেটরি গত বৃহস্পতিবার (১৯ জুন) এই আন্তর্জাতিক তালিকা প্রকাশ করে।
এবারের র্যাঙ্কিংয়ে বিশ্বের ৩ হাজার ৭৭৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ৯৮৯তম স্থান অর্জন করেছে। বাংলাদেশের অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের তুলনায় এটিই সেরা অবস্থান। গবেষণার মান ও ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে ঢাবি বিশ্বসেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের অভিজাত তালিকায় নিজের জায়গা করে নিয়েছে।
শীর্ষ দশে অন্য যারা
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক অবস্থান ১ হাজার ৩১৯তম) এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-বুয়েট (বৈশ্বিক অবস্থান ১ হাজার ৩৮৮তম)। তালিকার শীর্ষ দশে থাকা অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়।
যেভাবে নির্ধারিত হয় এই র্যাঙ্কিং
ইউআরএপি মূলত ছয়টি প্রধান সূচকের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করে থাকে। এগুলো হলো:
গবেষণা নিবন্ধ (২১ শতাংশ)
গবেষণাকর্মের উদ্ধৃতি বা সাইটেশন (২১ শতাংশ)
মোট অ্যাকাডেমিক প্রকাশনা (১০ শতাংশ)
গবেষণার মান ও প্রভাব (১৮ শতাংশ)
উদ্ধৃতির প্রভাব (১৫ শতাংশ)
আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা (১৫ শতাংশ)
তালিকায় বাংলাদেশের ২০ বিশ্ববিদ্যালয়
এবারের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ২০টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ড্যাফোডিল, নর্থ সাউথ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি প্রদর্শন করেছে। তালিকার অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিএসএমএমইউ এবং আইইউবিএটি-এর মতো প্রতিষ্ঠানগুলো।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অর্জন দেশের উচ্চশিক্ষার মান ও গবেষণা কার্যক্রমের ক্রমবর্ধমান অগ্রগতির প্রতিফলন। তবে বিশ্ব র্যাঙ্কিংয়ে আরও ওপরের দিকে যাওয়ার জন্য আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং প্রকাশনার মান আরও বৃদ্ধির সুযোগ রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর