ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ফাইনালের পথে আর্জেন্টিনা, নকআউটে অপেক্ষায় কারা?
স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বের পারফরম্যান্সেই স্পষ্ট বার্তা দিয়েছে আর্জেন্টিনা-বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই তারা যুক্তরাষ্ট্রে এসেছে। ২০২২ বিশ্বকাপে দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে যে ট্রফি লিওনেল মেসির হাতে উঠেছিল, সেটি আবারও নিজেদের করে নিতে ১৯ জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে খেলতে চায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আলজেরিয়া, অস্ট্রিয়া ও সর্বশেষ জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার দাপুটে ফুটবল তাদের এবারের টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। গ্রুপ পর্বেই তিনি করেছেন ছয়টি গোল।
শুধু পারফরম্যান্সই নয়, নকআউট পর্বের সম্ভাব্য পথও আপাতদৃষ্টিতে আর্জেন্টিনার জন্য তুলনামূলক অনুকূল। সেমিফাইনালের আগে বড় কোনো পরাশক্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। যদিও সম্ভাব্য প্রতিপক্ষদের অবমূল্যায়নের সুযোগও নেই।
গ্রুপ ‘জে’ থেকে এক ম্যাচ হাতে রেখেই শীর্ষস্থান নিশ্চিত করা লিওনেল স্কালোনির দল শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে উঠেছে। রাউন্ড অব-৩২-এ তাদের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপের অন্যতম চমক কেপ ভার্দে।
‘এইচ’ গ্রুপের রানার্সআপ কেপ ভার্দে দুর্দান্ত নৈপুণ্যে সবাইকে চমকে দিয়েছে। তারা গ্রুপ পর্বে স্পেনকে গোলশূন্য ড্র করতে বাধ্য করেছে। ফলে আর্জেন্টিনার জন্য নকআউটের শুরুটা সহজ হবে-এমন নিশ্চয়তা নেই।
ফাইনালে ওঠার সম্ভাব্য পথ
বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা প্রতিটি নকআউট ম্যাচ জিততে পারলে তাদের সম্ভাব্য সূচি হবে-
রাউন্ড অব-৩২: ৩ জুলাই, মিয়ামিতে কেপ ভার্দের বিপক্ষেরাউন্ড অব-১৬: ৭ জুলাই, আটলান্টায়কোয়ার্টার ফাইনাল: ১১ জুলাই, কানসাস সিটিতেসেমিফাইনাল: ১৫ জুলাই, আটলান্টায়ফাইনাল: ১৯ জুলাই, নিউ জার্সিতে
অর্থাৎ শিরোপা ধরে রাখতে হলে মেসিদের টানা পাঁচটি নকআউট ম্যাচ জিততে হবে।
শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ
এ মুহূর্তে নিশ্চিত প্রতিপক্ষ কেবল কেপ ভার্দে। তবে শেষ ষোলোতে উঠতে পারলে আর্জেন্টিনার সামনে আসতে পারে অস্ট্রেলিয়া অথবা মিশর।
মিশরের বিপক্ষে অস্ট্রেলিয়া জয়ী হলে ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটির পুনরাবৃত্তি হবে। সেবার অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে এমিলিয়ানো মার্টিনেজের গুরুত্বপূর্ণ এক সেভ দলকে রক্ষা করেছিল।
কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য লড়াই
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে গ্রুপ ‘কে’-এর চ্যাম্পিয়ন কলম্বিয়া। এছাড়া সুইজারল্যান্ডও সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে। এই দুই দলের যেকোনো একটির বিপক্ষে ম্যাচ টুর্নামেন্টে আর্জেন্টিনার অন্যতম কঠিন পরীক্ষায় পরিণত হতে পারে।
সেমিফাইনালে ব্রাজিল বা ইংল্যান্ড?
ফিফার নির্ধারিত সূচি অনুযায়ী, সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল অথবা ইংল্যান্ড। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে সম্ভাব্য সেমিফাইনাল বিশ্ব ফুটবলে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে।
ফাইনালে ইউরোপীয় চ্যালেঞ্জ
আর্জেন্টিনা যদি ফাইনালে জায়গা করে নেয়, তাহলে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করতে পারে ইউরোপের কোনো পরাশক্তি। সম্ভাব্য তালিকায় রয়েছে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস ও জার্মানি। অর্থাৎ শিরোপা ধরে রাখার মিশনের শেষ ধাপেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গ্রুপ পর্বে আত্মবিশ্বাসী পারফরম্যান্সের পর এখন নকআউটের প্রতিটি ম্যাচই আর্জেন্টিনার জন্য বাঁচা-মরার লড়াই। কেপ ভার্দেকে দিয়ে শুরু হওয়া এই যাত্রা শেষ পর্যন্ত নিউ জার্সিতে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মধ্য দিয়ে শেষ হবে, নাকি মাঝপথেই থেমে যাবে মেসিদের শিরোপা ধরে রাখার স্বপ্ন-সেই উত্তর মিলবে আগামী দিনগুলোতে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- মালয়েশিয়ায় এসডিজি ইনোভেশন সামিটে পূর্ণাঙ্গ বৃত্তির সুযোগ
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হয়েছিল, জানা গেল রহস্যময় তথ্য
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি