ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
আমি বুড়ি নই, কুড়িতে ছিলাম কুঁড়ি, ত্রিশে হয়েছি নদী: অপরাজিতা
বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য আবারও নিজের স্পষ্টভাষী অবস্থানের কারণে আলোচনায় এসেছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও অকপট বক্তব্যের জন্য পরিচিত এই অভিনেত্রী এবার সমাজে নারীদের বয়স নিয়ে প্রচলিত দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
সম্প্রতি চল্লিশোর্ধ্ব নারীদের বয়স, জীবনধারা এবং তাদের প্রতি সমাজের তথাকথিত ‘নীতিপুলিশি’ মনোভাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনুপ্রেরণামূলক পোস্ট শেয়ার করেন তিনি। পোস্টে বয়সকে কেবল একটি সংখ্যা হিসেবে উল্লেখ করে অপরাজিতা লিখেছেন, সময়ের সঙ্গে একজন নারী আরও পরিণত ও গভীর হয়ে ওঠেন। একই সঙ্গে নিজের প্রতি ভালোবাসাও আরও বৃদ্ধি পায়।
নিজের জীবনের পরিবর্তনের কথা তুলে ধরে তিনি লেখেন, ‘আমি তো সেই মানুষ, শুধু অভিজ্ঞতা একটু বেশি, হাসিটা একটু গভীর, কান্নাটা একটু চুপচাপ, আর নিজেকে ভালোবাসাটা আগের চেয়ে অনেক বেশি।’
বয়সের বিভিন্ন ধাপকে রূপকের মাধ্যমে ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, ‘কুড়িতে ছিলাম কুঁড়ি, ত্রিশে হয়েছি নদী, আর চল্লিশে এসে বুঝেছি- আমি আসলে সমুদ্র! আমার ঢেউ আছে, আমার গভীরতা আছে, আমার ঝড় আছে, আর আছে নিজের মতো বাঁচার সাহস।’
সমাজের তৈরি করে দেওয়া ‘বুড়ি’ তকমারও কড়া সমালোচনা করেন অপরাজিতা আঢ্য। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বয়স বাড়া কোনো অপরাধ নয়। বরং একজন নারীর বয়স দেখে তার প্রাণবন্ত সত্তাকে জোর করে অবসর দিয়ে দেওয়াই প্রকৃত অন্যায়।
অভিনেত্রীর এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। হাজার হাজার নারী তার বক্তব্যকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। বয়স নির্বিশেষে জীবনকে আত্মবিশ্বাসের সঙ্গে উদযাপন করার বার্তা অনেকের কাছেই অনুপ্রেরণা হিসেবে ধরা দিয়েছে।
পোস্টের শেষাংশে অপরাজিতা লেখেন, ‘আমি বুড়ি নই, আমি পরিণত। আমি শেষ নই, আমি পূর্ণ। আর যদি লাল শাড়ি পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, হেসে একটা ছবি তুলি, তাহলে জেনে রেখো- আমি বুড়ি হইনি, আমি জীবনটাকে উদযাপন করছি! কারণ নারী বুড়ি হয় না, নারী শুধু প্রতি বছর আরও একটু গল্প হয়ে ওঠে।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)