ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বড় সিদ্ধান্ত স্কালোনির
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মাঠে দেখা যাবে না লিওনেল মেসিকে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, দলের অধিনায়ক এ ম্যাচে বেঞ্চে থেকেই শুরু করবেন এবং পরে বদলি হিসেবে মাঠে নামবেন।
শনিবার টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচ। শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘লিও কাল বদলি খেলোয়াড় হিসেবে থাকবেন, পরে মাঠে নামবেন। দলে কারা কারা থাকবেন, তা কাল ঘোষণা করব।’
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে সবগুলো গোলই করেছেন মেসি। প্রথম দুই ম্যাচে তার পা থেকেই এসেছে পাঁচটি গোল।
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেন ইন্টার মিয়ামির এই তারকা। সেই পাঁচ গোলের সুবাদে তিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৮ গোলের নতুন রেকর্ড গড়েছেন।
দুর্দান্ত এই পারফরম্যান্সের কারণে গোল্ডেন বুটের দৌড়েও সবার সামনে রয়েছেন মেসি। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ শেষে নকআউটের রাউন্ড অব ৩২ খেলতে আর্জেন্টিনা যাবে মিয়ামিতে।
আর্জেন্টিনা ইতোমধ্যেই নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করায় জর্ডান ম্যাচে স্কোয়াড রোটেশনের পথে হাঁটছেন স্কালোনি। তাই মেসিকে বিশ্রাম দিয়ে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য সতেজ রাখাই কোচের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত