ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
এবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় হিন্দুকুশ এলাকায় ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর তীব্র কম্পন প্রতিবেশী ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকাতেও অনুভূত হয়েছে, ফলে বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, শনিবার (২৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে (আইএসটি) ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২১৫ কিলোমিটার গভীরে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৬.১ এবং গভীরতা ২০৮ কিলোমিটার বলে উল্লেখ করেছে।
ভূমিকম্পের প্রবল কম্পনে ভারতের রাজধানী নয়াদিল্লি, জম্মু-কাশ্মীরসহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে। আকস্মিক এই কম্পনে বহুতল ভবন দুলে উঠলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।
অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলাসহ বিভিন্ন এলাকায়ও তীব্র কম্পন অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোয়াতে ভূমিকম্পের কম্পন তুলনামূলক দীর্ঘ সময় স্থায়ী ছিল। এতে নারী ও শিশুসহ বহু মানুষ আতঙ্কে খোলা জায়গায় আশ্রয় নেন। একই সঙ্গে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দেশটির পূর্বাঞ্চলীয় খোস্ত ও নানগারহার প্রদেশেও শক্তিশালী ঝাঁকুনি অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের অনেক গভীরে হওয়ায় তাৎক্ষণিকভাবে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের কোথাও হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট দেশগুলোর দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ