ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
প্রকাশ্যে আজও অর্ধাঙ্গিনীর ট্রেলার, আবেগঘন বার্তা জয়ার
বিনোদন ডেস্ক: পর্দায় জয়া আহসানের উপস্থিতি মানেই নতুন চরিত্র, নতুন গল্প এবং ভিন্ন এক আবেগের অনুষঙ্গ। বাংলাদেশ থেকে কলকাতা, এমনকি বলিউডেও অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে চলা এই গুণী অভিনেত্রীর নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) প্রকাশ পায় জয়া আহসান অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার। ট্রেলারটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেও শেয়ার করেন জয়া। একই সঙ্গে জীবনের জটিল সমীকরণ নিয়ে একটি আবেগঘন বার্তাও প্রকাশ করেন তিনি।
পোস্টে জয়া আহসান লেখেন, ‘জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।’
সম্পর্কের নানা দিক তুলে ধরে তিনি আরও লেখেন, ‘এই অনন্ত খোঁজের খেলায় কোনও প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়! এরকমই সামনে চলার কঠিন একটা দলিল “আজও অর্ধাঙ্গিনী”।’
গুণী নির্মাতা কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমাটি আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্ধাঙ্গিনী’ সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন নিয়ে নির্মিত একটি মর্মস্পর্শী গল্প ছিল, যা ভালোবাসা, অভিমান, সম্পর্কের ভাঙন এবং ক্ষমার মতো বিষয় নিয়ে দর্শকদের নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করেছিল।
এর আগে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া আহসান বলেছিলেন, ‘অর্ধাঙ্গিনী’ ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের।
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় আগের কিস্তির কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসানের পাশাপাশি এবার নতুনভাবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্য।
আগামী ১০ জুলাই সিনেমাটি মুক্তির পরই জানা যাবে, প্রথম কিস্তির আবেগঘন যাত্রাকে নতুন এই অধ্যায় কতটা এগিয়ে নিতে পারে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে