ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ব্র্যাক এন্টারপ্রাইজে ‘ল্যাব অ্যাসিসট্যান্ট’ নিয়োগ, আবেদন ১১ জুলাই পর্যন্ত
ডুয়া ডেস্ক: জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি ‘ল্যাব অ্যাসিসট্যান্ট’ পদে দেশের ১৬ জেলায় কর্মী নিয়োগ দেবে। গত ২৫ জুন প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদন গ্রহণ শুরু হয়েছে একই দিন থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ব্র্যাক এন্টারপ্রাইজের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ল্যাব অ্যাসিসট্যান্ট’ পদে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা নির্ধারিত না থাকলেও নিয়োগপ্রাপ্তদের পূর্ণকালীন ভিত্তিতে কাজ করতে হবে। এ পদের জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪৪৫ টাকা। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
নারী ও পুরুষ উভয় প্রার্থীই এ পদে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, পাবনা, কুষ্টিয়া ও সিরাজগঞ্জ। দায়িত্ব পালন করতে হবে ল্যাবভিত্তিক কর্মপরিবেশে।
আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি অথবা ফুড টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দক্ষতাও থাকতে হবে। এ পদের জন্য পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
আগ্রহী প্রার্থীরাঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১১ জুলাই ২০২৬। চাকরির দায়িত্ব, আবেদনপদ্ধতি ও অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি