ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ভেনেজুয়েলের ভূমিকম্প নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভূমিকম্প দুটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং এতে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজন প্রাণ হারিয়েছেন, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।
ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলাকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। তিনি জানান, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের সব সংস্থাকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পোস্টে তিনি লেখেন, “আমরা আমাদের নতুন এবং মহান বন্ধুদের পাশে থাকব।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রাথমিক তথ্য মোটেও আশাব্যঞ্জক নয়। তবে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে কোনো সরকারি প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
এদিকে ভূমিকম্পে ‘গুরুতর ক্ষতির’ কারণে ভেনেজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকেতিয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অভ্যন্তরীণ মন্ত্রী দিওসদাদো ক্যাবেলো এবং জাতীয় সংসদের প্রধান হোর্হে রদ্রিগেজকে পাশে নিয়ে ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলা কার্যক্রম তদারকির জন্য একজন জেনারেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি