ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
জব্দ থাকা ইরানি সম্পদের ১২ বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের জব্দ থাকা সম্পদের মধ্যে ১২ বিলিয়ন মার্কিন ডলার ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র। দুই ধাপে ৬ বিলিয়ন ডলার করে এই অর্থ ইরানের কাছে পৌঁছাবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
মঙ্গলবার (২৩ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চূড়ান্ত চুক্তি এখনো না হওয়ায় ইরানের তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে তেল বিক্রি ও ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিছু ছাড় পেয়েছে দেশটি। গালিবাফ জানান, এ সংক্রান্ত একটি চুক্তিও ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে।
তিনি বলেন, “আমার মতে এই সফরে ভালো অর্জন হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী, লেবানন, তেল বিক্রিতে ছাড়ের প্রশ্ন এবং আটকে থাকা তহবিল ছাড়ের বিষয়ে ভালো আলোচনা হয়েছে। এগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম। অবশ্যই, আমরা বিশ্বাস করি যে আমরা এখনও এই কাজের একেবারে শুরুতে আছি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”
গালিবাফ আরও নিশ্চিত করেন, আটকে থাকা ৬ বিলিয়ন ডলারের দুটি কিস্তি মোট ১২ বিলিয়ন ডলার ছাড়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। একই সঙ্গে লেবানন ও হরমুজ প্রণালী ইস্যুতে নতুন সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়েও সংশ্লিষ্ট পক্ষগুলো ঐকমত্যে পৌঁছেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি