ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
কর্মসংস্থান ব্যাংকে ২৮৭ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
ডুয়া ডেস্ক: রাষ্ট্রমালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যাংক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ ও ১৬তম গ্রেডে ৩টি পদে মোট ২৮৭ জন কর্মী নিয়োগ দেবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২১ মে প্রকাশ করা হয়। আগ্রহী প্রার্থীদের জন্য অনলাইনে আবেদন ২৪ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছে, যা চলবে ২৩ জুন বিকেল ৫টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী অফিসার (সাধারণ) পদে ১২৫ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। সহকারী অফিসার (ক্যাশ) পদে ৬৩ জন নিয়োগ দেওয়া হবে, যার বেতন স্কেলও একই (১১,০০০-২৬,৫৯০ টাকা, গ্রেড-১৩)।
অন্যদিকে ডাটা এন্ট্রি অপারেটর পদে ৯৯ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
চাকরিটি পূর্ণকালীন (স্থায়ী) ভিত্তিতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। দেশের যেকোনো স্থানে কর্মস্থল নির্ধারিত হতে পারে। প্রার্থীর বয়স ১ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
বিস্তারিত জানুনএখানে
আগ্রহী প্রার্থীরা নির্ধারিতওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন ফি হিসেবে টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে প্রতি পদের জন্য ১১২ টাকা জমা দিতে হবে। ফরম পূরণের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ সময় ২৩ জুন ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি