ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
‘হামের টিকা গাফিলতিতে তদন্তের প্রয়োজন নেই’
নিজস্ব প্রতিবেদক: হামের টিকা কর্মসূচিতে গাফিলতির অভিযোগ ঘিরে তদন্তের প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) এস এম জিয়াউদ্দিন হায়দার।
রোববার (২১ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তার সাম্প্রতিক ইউরোপ সফর, বিশেষ করে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৩৪তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (ICM) ট্রায়েনিয়াল কংগ্রেসে অংশগ্রহণ নিয়ে।
হামে শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের সম্ভাবনা আছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, বিষয়টি তদন্তের পর্যায়ে নেওয়ার প্রয়োজন নেই। তার মতে, অপারেশনাল প্ল্যান থেকে ডেভেলপমেন্ট প্রজেক্টে রূপান্তরের সময় কাঙ্ক্ষিত দ্রুততা না থাকায় পরিকল্পনায় জটিলতা তৈরি হয়, যার প্রভাব পরবর্তী সময়ে টিকাদান ও সরবরাহ ব্যবস্থায় পড়ে।
তিনি আরও বলেন, আগের সময়ের প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় ধীরগতির কারণে টিকা ও পরিবার পরিকল্পনা সামগ্রী সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে, যা এখনো কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। এর ফলে নতুন করে অর্থপ্রবাহ ও সরবরাহ ব্যবস্থা পুনর্গঠনের প্রয়োজন দেখা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন স্বাস্থ্যসেবা সামগ্রী দ্রুত কেনা ও সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো কাজ করছে বলেও জানান তিনি।
হামের টিকা কার্যক্রম ও শিশুমৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি পরিচালিত জরুরি টিকাদান ক্যাম্পেইনে নির্দিষ্ট বয়সসীমার শিশুদের টার্গেট করা হয়েছিল। তবে যেসব শিশু এখন আক্রান্ত হচ্ছে, তাদের বয়স ওই সীমার বাইরে হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, হামের সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি, তাই আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা ও সংক্রমণ নিয়ন্ত্রণে হাসপাতাল ও পারিবারিক পর্যায়ে আইসোলেশন ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত