ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ একাধিক দাবিতে সংসদে বক্তব্য সেলিম ভূঁইয়ার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি তুলে ধরেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। একই সঙ্গে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের এমপিওভুক্ত করার বিষয়েও তিনি জোর দাবি জানান। বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ অধিবেশনে তিনি এ বিষয়ে কথা বলেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর প্রতি তার প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়টি বিবেচনার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষাখাতে সরকার প্রায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ বিপুল বরাদ্দের পরও শিক্ষাব্যবস্থার উন্নয়ন নিয়ে বিতর্ক থাকা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন এবং শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি পুনর্ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন, ২০১০ সালের ১২ মে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। ওই অনুষ্ঠানে বর্তমান বিএনপির মহাসচিব, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, খায়রুল কবির খোকন, আমানউল্লাহ আমান এবং জয়নাল আবেদীন ফারুকসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলেও তিনি স্মরণ করিয়ে দেন। তার মতে, সেই ঘোষণার বাস্তবায়ন এখন সময়ের দাবি।
সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষকদের বঞ্চিত রেখে কোনোভাবেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তার ভাষায়, শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষকই সেই মেরুদণ্ডের মূল ভিত্তি। তাই শিক্ষকদের ন্যায্য অধিকার ও সুবিধা নিশ্চিত না করে শিক্ষার উন্নয়ন কল্পনা করা যায় না।
তিনি আরও মন্তব্য করেন, দেশের প্রধানমন্ত্রী কখনোই শিক্ষকদের কষ্টে রাখতে চান না। তাই শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড