ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ পদে নিয়োগ, আবেদন শুরু ২১ জুন
ডুয়া ডেস্ক: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন ক্যাটাগরির পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩তম থেকে ২০তম গ্রেডভুক্ত মোট ১১১টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১৫ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী অধীক্ষক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, নকশাকার, ড্রাইভার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোরম্যান, কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান, এমসি-২ (কম্পোজিটর), এমসি-২ (রিডার), কাউন্টার ক্লার্ক, ট্রেসার, বুক বাইন্ডার/টিএম (বাইন্ডার), ডেসপাচ রাইডার, ফটোকপি অপারেটর, অফিস সহায়ক, বাবুর্চি, সহকারী বাবুর্চি, মেস ওয়েটার, নিরাপত্তাপ্রহরী, মালি/গার্ডেনার এবং পরিচ্ছন্নতাকর্মী/খাকরব পদে নিয়োগ দেওয়া হবে।
সব মিলিয়ে পদসংখ্যা ১১১। এর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সর্বোচ্চ ৩৩ জন এবং অফিস সহায়ক পদে ২৩ জন নিয়োগ পাবেন। এছাড়া কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪) পদে ১২ জন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৫ জন এবং অন্যান্য পদে নির্ধারিত সংখ্যক জনবল নেওয়া হবে।
পদভেদে বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২৬,৫৯০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১৩ পদগুলোর বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা এবং গ্রেড-২০ পদগুলোর বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমার ক্ষেত্রে ১৫ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ২, ৪, ৫ ও ৮ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে dcd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। ১ থেকে ১৩ নম্বর পদের জন্য আবেদন ফি সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ১৪ থেকে ২৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ২১ জুন ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুলাই ২০২৬ বিকেল ৫টা। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্টবিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি