ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইরানকে নতুন করে ৬০ দিনের আলটিমেটাম ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যেই আবারও সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, আগামী ৬০ দিনের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নেবে, যা তেহরানের জন্য সুখকর হবে না।
মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে কাতারের উপহার দেওয়া একটি বিমান উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, সংকট সমাধানে তার প্রথম পছন্দ কূটনৈতিক পথ। তবে আলোচনার মাধ্যমে সমাধান না এলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।
ট্রাম্পের ভাষায়, ‘৬০ দিনের মধ্যে আমাদের একটি চুক্তিতে পৌঁছাতে হবে। অন্যথায় আমরা এমন কিছু করব, যা তাদের ভালো লাগবে না।’ তবে একই সঙ্গে তিনি আশাবাদও ব্যক্ত করেন। তার মতে, পরিস্থিতি শেষ পর্যন্ত ওই পর্যায়ে পৌঁছাবে বলে তিনি মনে করেন না।
ওয়াশিংটন ও তেহরান সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারককে একটি স্থায়ী চুক্তিতে রূপ দেওয়ার লক্ষ্যে কারিগরি পর্যায়ের আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ
বক্তব্যে ট্রাম্প হরমুজ প্রণালির নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি জানান, বর্তমানে প্রায় ৭০০ জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করছে এবং সামুদ্রিক পরিবহন পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তবে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌপরিবহন বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।
ট্রাম্প বলেন, ‘যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে যেতে পারে। কারণ বিলিয়ন ডলারের জাহাজের মালিকেরা মাথার ওপর ক্ষেপণাস্ত্র উড়তে বা পানিতে মাইন ছড়িয়ে থাকতে দেখতে চান না।’
বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হরমুজ প্রণালি হয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে। ফলে এই নৌপথের নিরাপত্তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল