ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
শিক্ষাক্রমে আসতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও সামাজিক মূল্যবোধ বিকাশে জাতীয় শিক্ষাক্রমে ‘ফোর-ওয়ে টেস্ট’ অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে এটি কোন শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে রোটারি বাংলাদেশ আয়োজিত একটি সেমিনারে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে। শিক্ষাক্রম বিশেষজ্ঞরা ‘ফোর-ওয়ে টেস্ট’ বিশ্লেষণ করবেন এবং এটি ষষ্ঠ শ্রেণি বা অন্য কোনো শ্রেণির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা সম্ভব কি না, তা যাচাই করা হবে।
তিনি আরও বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পাশাপাশি কর্মমুখী ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ ও মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ফোর-ওয়ে টেস্ট মূলত চিন্তা, কথা ও কাজের নৈতিকতা যাচাইয়ের চারটি প্রশ্নের ওপর ভিত্তি করে গঠিত। এগুলো হলো—এটি কি সত্য, এটি কি সংশ্লিষ্ট সবার জন্য ন্যায়সংগত, এটি কি সম্পর্ক উন্নয়নে সহায়ক এবং এটি কি সবার জন্য উপকারী। চারটি প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ হলে সেই চিন্তা বা কাজকে নৈতিক ও সঠিক হিসেবে বিবেচনা করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)