ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হরমুজ প্রণালিতে বিনামূল্যে ৬০ দিন পার হতে পারবে জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর কাছ থেকে আগামী ৬০ দিন কোনো ফি আদায় করা হবে না বলে ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য আবেদনকারী জাহাজগুলোর কাছ থেকে ৬০ দিনের জন্য কোনো ফি নেওয়া হবে না।
একই সঙ্গে পারস্য উপসাগরীয় জলপথ কর্তৃপক্ষকে জাহাজ চলাচলসংক্রান্ত অনুরোধগুলো দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করে যথাযথভাবে সাড়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিশেষ পরিস্থিতি এবং হরমুজ প্রণালির বিদ্যমান নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জাহাজগুলোর নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চলাচল করা অত্যন্ত জরুরি।
এ ছাড়া মাইন অপসারণসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি