ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নতুন আইফোনের দাম নিয়ে যা জানালেন টিম কুক
ডুয়া ডেস্ক: অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানিয়েছেন, নতুন আইফোনের দাম বাড়ানো এড়ানো সম্ভব নয়। মেমোরি চিপের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াকেই তিনি এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষায়, এই সংকট দ্রুত শেষ হওয়ার সম্ভাবনাও নেই।
টিম কুক বলেন, বাড়তি ব্যয়ের চাপ কমাতে অ্যাপল দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। এতদিন গ্রাহকদের ওপর এর প্রভাব না পড়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি আর আগের মতো নেই। তিনি বলেন, “দুঃখজনক হলেও দাম বাড়ানো অনিবার্য।”
তবে নতুন আইফোনের দাম কতটা বাড়বে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে পারে আইফোন ১৮ সিরিজ, যেখানে এ মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আইফোন ১৮ প্রো তৈরিতে মেমোরি ও স্টোরেজ যন্ত্রাংশের খরচ আগের মডেলের তুলনায় প্রায় ১৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানও এখন মেমোরি চিপের বড় ক্রেতা হয়ে উঠেছে, ফলে বাজারে সরবরাহ চাপ তৈরি হয়েছে।
এর আগে গুঞ্জন ছিল, আইফোন ১৮ প্রোর দাম আগের মডেলের সমানই রাখা হতে পারে। তবে টিম কুকের সাম্প্রতিক মন্তব্যে সেই সম্ভাবনা অনেকটাই কমে গেছে। বিশ্লেষকদের মতে, অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা জন টার্নাস দায়িত্ব নেওয়ার আগেই টিম কুক সম্ভাব্য মূল্যবৃদ্ধির বিষয়ে গ্রাহকদের একটি ইঙ্গিত দিয়ে রাখছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর