ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
ফ্লাইট-হোটেল খরচ ছাড়াই বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে কাতার
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপে নিজেদের দলকে সমর্থন জানাতে উত্তর আমেরিকায় প্রায় এক হাজার সমর্থক পাঠিয়েছে কাতার। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ব্যবস্থাপনায় চার্টার্ড বিমানে করে সমর্থকরা কানাডার ভ্যাঙ্কুভারে পৌঁছান। কানাডার বিপক্ষে কাতারের আজকের ম্যাচের আগে এই উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের ‘সোশ্যাল অ্যান্ড স্পোর্ট কন্ট্রিবিউশন ফান্ড’ এবং দেশটির ফুটবল ফেডারেশন যৌথভাবে ‘কাতারি ফ্যানস ডেলিগেশন প্রোগ্রাম’ চালু করেছে। এই কর্মসূচির আওতায় সমর্থকদের বিমানভাড়া, হোটেল খরচ, স্থানীয় যাতায়াতসহ বিভিন্ন ব্যয়ের দায়িত্ব নেওয়া হয়েছে।
ভ্যাঙ্কুভারে পৌঁছে কাতারি সমর্থকরা বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী দারবুকা ড্রাম বাজিয়ে দলকে উৎসাহ দিচ্ছেন। তারা অবস্থান করছেন ফেয়ারমন্ট ও জেডব্লিউ ম্যারিয়ট পার্কের মতো অভিজাত হোটেলে।
কাতারের অধিনায়ক আবদুলআজিজ হাতেম সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এত পথ পাড়ি দিয়ে যারা এখানে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমরা দায়িত্ব সম্পর্কে সচেতন। আমরা এমন কিছু করতে চাই, যাতে তারা গর্ব নিয়ে স্টেডিয়াম ছাড়তে পারেন।”
ফুটবল ফেডারেশনের মতে, এই উদ্যোগের লক্ষ্য স্টেডিয়ামে প্রাণবন্ত পরিবেশ তৈরি করা, যা খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স দিতে অনুপ্রাণিত করবে। যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত কাতারি শিক্ষার্থীদেরও ম্যাচগুলোতে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে কাতারের সমর্থকেরা সংখ্যায় কানাডার সমর্থকদের তুলনায় অনেক কম থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রাকৃতিক গ্যাস ও তেলসমৃদ্ধ দেশ কাতারের জনসংখ্যা প্রায় ৩২ লাখ। ২০২২ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজন করেছিল দেশটি। সেবার স্বাগতিক হিসেবে অংশ নিয়ে গ্রুপ পর্বের সব ম্যাচ হেরে বিদায় নেয় কাতার।
তবে এবারের আসর শুরু করেছে তুলনামূলকভাবে ভালোভাবে। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে যোগ করা সময়ে বৌআলেম খৌখির গোলে ১-১ ব্যবধানে ড্র করে তারা। অন্যদিকে কানাডাও বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)