ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। তাদের দাবি, জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
বুধবার (১০ জুন) প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড জানায়, জর্ডানের ওই ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ব্যবহৃত চারটি গুরুত্বপূর্ণ অবকাঠামো তাদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং প্রধান কমান্ড ও কন্ট্রোল সেন্টারও রয়েছে বলে দাবি করা হয়।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার পর ভোর থেকেই মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা অভিযান শুরু করা হয়। জর্ডানের ঘাঁটিতে হামলার মধ্য দিয়েই এ অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে তারা।
বিপ্লবী গার্ড আরও দাবি করেছে, প্রতিশোধমূলক এই অভিযানে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ২১টি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার কথাও জানানো হয়েছে।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালালে তার কঠোর জবাব দেওয়া হবে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ইরানি বাহিনী প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়। একইসঙ্গে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়লে তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে দাবি করেছে আইআরজিসি।
এর আগে সোমবার হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি আধুনিক অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ইরানের সম্পৃক্ততার অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের